নিউজ

রাস্তার বেহাল অবস্থায়, কোন রকম বাঁচল মালবোঝাই গাড়ি! তবুও নিশ্চুপ প্রশাসন

কালনা : বর্তমানে রাজ্যের সড়কগুলির বেহাল দশা। প্রতিনিয়তই রাজ্যের কোনো না কোনো প্রান্ত সড়ক দুর্ঘটনার খবর উঠে আসছে খবরে। প্রাণ গেছে বহু মানুষের কিন্তু তবুও টনক নড়েনি সরকারের। আজ আবারও এক সড়ক দুর্ঘটনা উঠে এলো খবরে।

আজ পূর্ব বর্ধমানের কালনা এলাকায় দুপুর ৩.৩০ টা নাগাদ এক মালবোঝাই গাড়ি উল্টে পড়ার হাত থেকে বেঁচে যায়। ঘটনাটি নবদ্বীপ থেকে কালনা গামী এসটিকেকে রোডে ঘটে। সূত্রের খবর রাস্তার এক বড় গর্তে মালবোঝাই গাড়িটির চাকা পড়ে যায় এবং গর্ত থেকে চাকাটি তোলার চেষ্টা করলে উল্টে পড়ার পর্যায়ে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকেরা তদমুহুর্তে প্রশাসনকে খবর দেয়। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে রাস্তায় যান চলাচল বন্ধ করে ক্রেনের সাহায্যে গাড়িটিকে গর্ত থেকে উদ্ধার করতে সক্ষম হয়। গাড়িটিকে উদ্ধার করার পরই রাস্তায় যান চলাচল আবার স্বাভাবিক হয়।

খবর সূত্রে জানা যায় যে, রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার সময়ে রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। বারবার সরকারের কাছে রাস্তার বেহাল দশা পরিবর্তনের জন্য আবেদন করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নি। সরকারের এই নীরবতা ও নিশ্চলতার কারণে অসুবিধায় বহু সাধারণ মানুষ। সরকারের এই নিরবতার পিছনে কারণ কি তা নিয়ে উঠেছে বহু প্রশ্ন এবং ক্ষোভে ফেটে পড়েছেন জন সাধারণ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026