অরূপ মাহাত: অবশেষে সরকার গঠন নিয়ে নাটকের পরিসমাপ্তি ঘটলো। দুপুর থেকে চলা জল্পনাকে সত্যি করে মহারাষ্ট্রে জারি হলো রাষ্ট্রপতি শাসন। সরকার গঠনে এনসিপিকে দেওয়া সময় শেষ হওয়ার আগেই রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের সুপারিশ করলেন রাজ্যপাল ভগভ সিং কোশারী।
কেন্দ্রীয় মন্ত্রীসভায় সেই সুপারিশ কার্যকর করার বিষয়ে ঐক্যমতে পৌঁছালে রাষ্ট্রপতি ভবনে তা পাঠিয়ে দেওয়া হয় চূড়ান্ত রূপদানের জন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করেছেন সেই সুপারিশে। ফলে এনসিপির শক্তি যাচাইয়ের আগেই মহারাষ্ট্রে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন।
আপাতত, আগামী ৬ মাস রাজ্যে বহাল থাকবে রাষ্ট্রপতি শাসন। পরবর্তীকালে, প্রয়োজন মতো তা বাড়িয়ে নেওয়া হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে রাজ্যপালের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন এনসিপি। বিজেপি ও শিবসেনা সময়ের মধ্যে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে তৃতীয় বৃহত্তম দল হিসেবে এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো আজ সকাল থেকেই সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের জন্য তোড়জোড় শুরু করেছিল এনসিপি ও কংগ্রেস নেতৃত্ব। ফলে, এনসিপিকে দেওয়া সময় শেষ হওয়ার আগেই রাজ্যপালের এই সিদ্ধান্তে তাঁর নিরপেক্ষতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী শিবির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…