মুম্বাই : শনিবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে উড়ো হুমকি দেওয়ার এক দিন পার করতে না করতেই ফের একই ধরনের হুমকি দেওয়া হল রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ও এনসিপি নেতা শরদ পাওয়ারকে।এই দুই নেতাকে রবিবার তাঁদের বাড়ির ফোনে হুমকি দেওয়া হয়। তবে এ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
এর আগে শনিবার রাত ১১ থেকে ১২ টার মধ্যে তিন থেকে চার বার ফোন আসে মুম্বইয়ের বান্দ্রায় উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রী-র ল্যান্ডলাইনে৷ ফোন করে হুমকি দেওয়া হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে উদ্ধব ঠাকরের বাসভবন৷ ফোন আসা মাত্রই বলা হয় দুবাই থেকে ফোন করা হয়েছে, কলার দাউদ ইব্রাহিম৷
উদ্ভব ঠাকরেকে ফোন করা ওই ব্যাক্তি জানান মুম্বাইয়ে উদ্ভব সরকার যা কাজ করছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়, সময়মতো নিজেকে শুধরে না নিলে উদ্ধব ঠাকরেকে প্রাণে মেরে ফেলা হবে৷ মাঝ রাতে আচমকা এই প্রাণ নাশের ফোন আসার পর স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বাসভবনে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা৷
প্রসঙ্গত মুম্বই পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান , রাত সাড়ে দশটা নাগাদ মাতশ্রী-তে ফোন করেন এক ব্যক্তি। তিনি বলেন, উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে চায় দাউদ ইব্রাহিম। নিজের পরিচয় না দিলেও ফোনের ওপ্রান্ত থেকে বলা হয় দুবাই থেকে ফোনটি করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তার সত্যতা জানা যায়নি পাশাপাশি এদিন ফের একরকমই কান্ড ঘটে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ও এনসিপি নেতা শরদ পাওয়ারের সাথে। কিন্তু কেন বার বার এরকম হচ্ছে আর এর পেছনেই বা কারা পুরো ঘটনাটা খতিয়ে দেখছে পুলিশ।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…