খেলা

MS Dhoni: চলে এলো বড় আপডেট, ২০২৪ আইপিএলে CSK-র ব্যাটন থাকবে সেই ধোনির হতে!

ছোট্ট একটি খবরের জন্য কোটি কোটি ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছিলেন বিগত কয়েক সপ্তাহ ধরে। তাদের প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে আর ২২ গজের ময়দানে দেখা যাবে কি না, তা নিয়ে ইতিমধ্যে উঠেছিল একাধিক প্রশ্ন। তবে হাঁটুতে অস্ত্রোপচারের পর সমস্ত জল্পনার সমাপ্তি ঘটিয়ে নতুন আপডেট এলো চেন্নাই শিবির থেকে। মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ সূত্রে খবর, ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিতে মাঠে নামবেন মাহি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, কয়েক সপ্তাহ আগে আইপিএল-এর রুদ্ধশ্বাস মেগা ফাইনালে (IPL Final 2023) গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। সেখানে পুরো আইপিএলের মরশুম বাঁ-হাঁটুতে ব্রেস লাগিয়ে খেলেছিলেন তিনি। তবে আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই মহেন্দ্র সিং ধোনি মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে গিয়েছিলেন হাঁটুর চিকিৎসার জন্য। সেখানে গত ১লা জুন অস্ত্রোপচার করা হয়েছে মাহির। এরপর কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হয়।

বর্তমানে মহেন্দ্র সিং ধোনি নিজের গ্রামের বাড়ি রাঁচিতে অবসর সময় কাটাচ্ছেন। হাঁটুতে সফল অস্ত্রোপচার শেষে তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন,’বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন মাহি। আপনাদের নিকট থেকে যে ভালবাসা ও পেয়েছে, তা এক কথায় অতুলনীয়। আসন্ন আইপিএলের মরশুম শুরু হতে এখনও ৭-৮ মাস সময় বাকি রয়েছে। এর মধ্যে নিজেকে খেলার উপযুক্ত করে গড়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করবেন মাহি।’

আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় প্রিমিয়ার লিগের ইতিহাসে চেন্নাই সুপার কিংস সবচেয়ে সফল দল। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার শিরোপা জিতলেও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৫ বার শিরোপা জয়ের পাশাপাশি সর্বমোট ১০ বার আইপিএলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026