বর্তমান সময়ে দাঁড়িয়ে চুল পড়ার সমস্যা অন্যতম। বেশিরভাগই অকালে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে বাড়ির মায়েরা ঘন কালো চুলের জন্য অনেকধরনের ঘরোয়া টোটকার পরামর্শ দিয়ে থাকেন। আর তার মধ্যে অন্যতম হল নিয়ম করে তেল মালিশ, যা পাতলা চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায়। চুল পড়া কমিয়ে ঘন-কালো-মজবুত চুল পেতে সহায়তা করে চুলের উপযুক্ত শ্যাম্পু। তবে নিজের চুলের উপযুক্ত শ্যাম্পুর সাথে একটি বিশেষ জিনিস যদি মিশিয়ে নেওয়া হয়, তবে দূর হবে চুলের একাধিক সমস্যাও। এই নিবন্ধের সূত্র ধরে সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল।
কফি খেতে কম বেশি সকলেই ভালোবাসেন। তবে এই কফি পাউডার যে চুলের জন্যও উপকারী, তা হয়তো অনেকেরই অজানা। কারণ কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট বর্তমান। আর সেক্ষেত্রে চুলের একাধিক সমস্যা মেটাতেও এটি ব্যবহার করেই চুলের যত্ন নেওয়া হয়।
কফি পাউডার দিয়ে তৈরি মিশ্রণের উপকরণ:
১) এক টেবিল চামচ কফি পাউডার (অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ)
২) এক টেবিল চামচ গোলাপ জল (চুলের পিএইচ মেন্টেন করে)
৩) এক টেবিল চামচ অ্যালোভেরা জেল (এটি চুলে খুশকির পরিমাণ কমাতে, চুলের স্বাভাবিক বৃদ্ধি বাড়াতে ও চুলের সানস্ক্রিন হিসেবেও ভীষণভাবে কার্যকরী।)
৪) চুলের উপযুক্ত ও ব্যবহৃত শ্যাম্পু (নিজের আন্দাজ অনুযায়ী বা দুই টেবিল চামচ)
পদ্ধতি:
প্রথমে একটি পাত্রে উপরিউক্ত সমস্ত উপাদানগুলি একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সেই ঘন মিশ্রণ চান করার সময় চুলে লাগিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এটি যদি বেশ কয়েকমাস ব্যবহার করা যায় তাহলেই, তফাৎ নজরে আসবে। চুল আগের থেকে অনেক বেশি ঘন-কালো হয়ে উঠবে। বজায় থাকবে চুলের স্বাভাবিক আদ্রতা ও মোলায়েম ভাবও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…