Post Office এর দুর্দান্ত স্কিম, একবার বিনিয়োগ করে পেয়ে দ্বিগুণের বেশি টাকা, জানুন কী করবেন

আপনি যদি সেই বিনিয়োগকারীদের মধ্যে একজন যারা একটি বিকল্প খুঁজছেন যেখানে আপনার অর্থ দ্রুত বৃদ্ধি পাবে এবং কোন ঝুঁকি থাকবে না, তাহলে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট একাউন্ট আপনার সবথেকে ভালো অপশন হতে চলেছে। পোস্ট অফিস ডিপোজিটকে টাইম ডিপোজিট বলা হয়ে থাকে। আপনি পোস্ট অফিস টাইম ডিপোজিটে ১,২,৩ এবং ৫ বছর পর্যন্ত টাকা জমা করতে পারেন।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের সুদের হার বছর অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। কিন্তু আপনি যদি ফিক্সড ডিপোজিটের মাধ্যমে একটা মোটা টাকা উপার্জন করতে চান তবে আপনাকে এটিতে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। আপনি যদি চান আপনি ফিক্স ডিপোজিট এর মাধ্যমে আপনার বিনিয়োগকৃত পরিমাণ দ্বিগুণেরও বেশি করতে পারেন। তবে কিভাবে সেটা আপনাকে একটু জেনে নিতে হবে।

বর্তমানে আপনি যদি পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। ধরুন আপনি পোস্ট অফিস ফিক্স ডিপোসিট প্রকল্পে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তাহলে আপনি পাঁচ বছর পরে ৭.৫ শতাংশ হারে সুদ হিসেবে পাবেন ২,২৪,৯৭৪ টাকা। মেয়াদ পূর্তিতে মূল এবং সুদ সহ সর্বমোট ৭,২৪,৯৭৪ টাকা আপনি পেয়ে যাবেন।

কিন্তু আপনি যদি এই পরিমাণ দ্বিগুণ করতে চান তাহলে আপনাকে মেয়াদ পূর্তির সময় এই টাকা তুললে হবে না। আপনাকে আবারো পাঁচ বছরের জন্য এই অ্যাকাউন্ট চালিয়ে যেতে হবে। পাঁচ বছর পরে বর্তমান সুদের হার অনুসারে আপনি পেয়ে যাবেন ৩,২৬,২০১ টাকা। অর্থাৎ বর্তমান সুদের হারে আপনি আপনার বিনিয়োগের উপরে পেয়ে যাবেন ৫,৫১,১৭৫ টাকা। কথা শুধুমাত্র ৫ লক্ষ টাকার বিনিয়োগের সুদ হিসেবে পাবেন ৫ লক্ষ টাকার বেশি। অর্থাৎ ১০ বছর পর আপনি সর্বমোট রিটার্ন পেয়ে যাবেন ১০ লক্ষ টাকার উপর, ১০,৫১,১৭৫ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026