ভাইরাল & ভিডিও

VIDEO: ‘দেশি গার্ল’ গানে এই সুন্দরী নাচের সামনে প্রিয়াঙ্কা চোপড়াও ব্যর্থ, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ার যুগে মহিলারা ক্রমশ নিজেদের মেলে ধরছেন। একসময় বিয়ের পর বহু নারী নিজেদের কেরিয়ার বিসর্জন দিতেন সংসার সামলাতে গিয়ে। কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মেয়েরা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে রাজি নন। ফলে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিচ্ছেন তাঁরা। তালিকায় রয়েছেন মহিমা ধাকে (Mahima Dhake)। পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মহিমা একজন নৃত্যশিল্পীও। প্রায়ই ইন্সটাগ্রামে রিল শেয়ার করেন। শেয়ার করেন নিত্যনতুন ফটোশুটও।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas), অভিষেক বচ্চন (Abhishek Bachchan), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ফিল্ম ‘দোস্তানা’-র গান ‘দেশি গার্ল’-এর সাথে একটি রিল বানিয়ে অনুরাগীদের সাথে শেয়ার করেছেন মহিমা। ‘দেশি গার্ল’ গানটি গেয়েছেন শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan), সুনিধি চৌহান (Sunidhi Chauhan), বিশাল দাদলানি (Vishal Dadlani)। গানটি প্রিয়াঙ্কার উপর পিকচারাইজ হয়েছিল। এই গানে প্রিয়াঙ্কা অবশ্য পরেছিলেন শাড়ি। কিন্তু নাচের সুবিধার জন্য মহিমার পরনে রয়েছে কালো রঙের স্লিভলেস ক্রপ টপ ও মাল্টিকালার প্রিন্টেড পালাজো। ক্রপ টপের ব্যাকে রয়েছে ক্রিসক্রস ডিজাইন।

হালকা মেকআপ করেছেন মহিমা। চোখের কোল ভরেছেন কাজলে। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড শেডের লিপস্টিকে। চুল খোলা রয়েছে। দুই কানে রয়েছে সিলভারের ঝুমকি। দুই হাতে রয়েছে সিলভারের কড়া। তবে ‘দেশি গার্ল’ নাচতে গিয়ে প্রিয়াঙ্কার নৃত্যশৈলীকে সম্পূর্ণ অনুসরণ করেননি মহিমা। তিনি নিজের স্টাইল মিশিয়েছে। যদিও নাচের স্টাইল বলিউড। মহিমা নাচের সময় নিজের চুলকে সঠিক ভাবে ব্যবহার করেছেন। খালি পায়ে নেচেছেন মহিমা। ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করে মহিমা ট‍্যাগ করেছেন প্রিয়াঙ্কাকে। এখনও অবধি এই ভিডিওটি প্রায় সাড়ে নয় হাজার নেটিজেনের পছন্দ হয়েছে।

Sourish Das

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026