বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। তবে অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৭ সিটার গাড়ি। আর ভারতের বাজারে খুব সস্তায় যেই কোম্পানি সেভেন সিটার গাড়ি এনেছে সে হলো দেশীয় ব্র্যান্ড মাহিন্দ্রা।
শেষ কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে মাহিন্দ্রা অটোমোবাইল। তারা সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করেছে মাহিন্দ্রা স্করপিও ক্লাসিক। Mahindra Scorpio Classic দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যায়: S এবং S11। কোম্পানি Mahindra Scorpio Classic-এর বেস মডেলের দাম ১১.৯৯ লক্ষ টাকা রেখেছে। আপনি যদি দিল্লিতে এই ৭ সিটার SUV কিনছেন তাহলে বেস মডেলের দাম পড়বে ১৪.৩৯ লক্ষ টাকা।
Mahindra Scorpio Classic SUV একটি ২.২-লিটার GEN-2 mHawk ডিজেল ইঞ্জিন পায়। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১৩২ PS শক্তি এবং ৩০০ Nm পিক টর্ক জেনারেট করে। এই গাড়িতে ক্ল্যাডিং সহ কালো বাম্পার, এলইডি টেল-ল্যাম্প, ১৭ ইঞ্চি স্টিলের চাকা, ডুয়াল-টোন ইন্টেরিয়র থিম, টিল্ট-অ্যাডজাস্টেবল স্টিয়ারিং, ইঞ্জিন স্টার্ট-স্টপ বোতাম, ডুয়াল এয়ারব্যাগ, EBD সহ ABS এবং রিভার্স পার্কিং সেন্সর ইত্যাদি আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…