খেলা

‘ভারতের মাটিতেই বিশ্বকাপ জিতবো আমরা’, পাক ক্রিকেটারদের উদ্দেশ্যে বিরাট বার্তা দিলেন ম্যাথু হেডেন

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সামান্যর জন্য শিরোপা স্পর্শ করতে পারেনি বাবর আজমের দল। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে রীতিমতো শোকস্তব্ধ পাকিস্তান ক্রিকেট দল। আর বাবর আজমদের উৎসাহ দিতে এবার বিরাট মন্তব্য করলেন পাকিস্তান জাতীয় দলের মেন্টর ম্যাথু হেডেন। এদিন বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যখন পাকিস্তান ড্রেসিংরুমে পৌঁছায় তখন ম্যাথু হেডেন তাদেরকে উৎসাহিত করতে ভারতের প্রসঙ্গ টেনে আনেন। তখন শাহীন শাহ আফ্রিদিদের উদ্দেশ্যে তিনি বলেন,’ভারতের মাটিতেই বিশ্বকাপ জিতবো আমরা।’

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাগ্যের বদৌলতে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল পাকিস্তান। তবে সেমিফাইনাল থেকে ঘুরে দাঁড়ায় বাবর আজমের দল। নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে পরাস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পাকবাহিনী। তবে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মোহাম্মদ রিজওয়ানরা। তারপরেও মাত্র ১৩৮ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস বের করে দিতে সক্ষম হয় তারা।

১৯ তম ওভারে গিয়ে দলের জন্য জয় সূচক রান সংগ্রহ করতে সক্ষম হয় ইংল্যান্ড। তবে তার পূর্বে চোটের কারণে পাকিস্তান তাদের স্টার বোলারকে হারিয়ে ফেলে। যার ফলশ্রুতিতে বেন স্টোকসের অসামান্য ইনিংসে ম্যাচ জেতে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অল্পের ব্যবধানে শূন্য হাতে বাড়ি ফিরে হতাশ হয়ে পড়ে টিম পাকিস্তান। তখন বাবর আজমদের উৎসাহ দিতে ম্যাথু হেডেন বলেন,”বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে তোমাদের। খুব শীঘ্রই সে কাজটি করব আমরা। দলের মধ্যে যে ছোটখাটো ত্রুটি ছিল তা টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় শনাক্ত হয়েছে। আসন্ন ২০২৩ ওডিআই বিশ্বকাপ আমরা ভারতের মাটিতে গিয়ে জিতবো।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026