ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Mahindra Thar 5 Door: সমস্ত গাড়িকে টেক্কা দেবে মাহিন্দ্রার এই নতুন থার, জেনে নিন কবে লঞ্চ হবে

অফ রোড এসইউভি গাড়ির মধ্যে ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় গাড়ি হল মাহিন্দ্রা থার। মাহিন্দ্রা কোম্পানির এক্সইউভি এবং স্করপিওর মতো গাড়ি থাকলেও সবথেকে জনপ্রিয় গাড়ি কিন্তু মাহিন্দ্রা থার। এই গাড়ির নতুন ভেরিয়েন্ট এখন ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি ৫ দরজার বিশিষ্ট একটি নতুন অবতারে লঞ্চ হয়েছে নতুন মাহিন্দ্রা থার। মাহিন্দ্রা কোম্পানির এই নতুন মডেল এখন আগের মডেলের থেকেও বেশি জনপ্রিয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই গাড়ির ব্যাপারে কিছু বিশেষ বৈশিষ্ট্য।

৫ দরজা বিশিষ্ট মাহিন্দ্রা তার গাড়িতে বেশ আধুনিক কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের জন্য রয়েছে। এই গাড়ির ড্যাশবোর্ড বাদামি এবং কালো রঙে ডিজাইন করা হয়েছে। এই থিমের কারণে গাড়িটি দেখতেও বেশ সুন্দর লাগে ভিতর থেকে। এই গাড়িতে রয়েছে সার্কুলার এসিভেন্ট, ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, এবং একটি দুর্দান্ত গ্র্যাব হ্যান্ডল। সবদিক থেকে দেখতে গেলে তিন দরজা বিশিষ্ট থার গাড়িটির থেকে অনেকটাই বড় ড্যাশবোর্ড রয়েছে এই পাঁচ দরজা বিশিষ্ট গাড়িটিতে।

এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এই গাড়িতে একেবারে নতুন ইউজার ইন্টারফেস রয়েছে, যা বিদ্যমান সিস্টেমের তুলনায় আরো মসৃণ এবং আরো বেশি প্রতিক্রিয়াশীল। মাহিন্দ্রা ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের বেশ কিছু পরিবর্তন আনতে পারে বলে জানা যাচ্ছে। এই গাড়িতে অফ রোড ক্ষমতা আরও বেশি থাকবে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক সানরুফ, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সিস্টেম, হাইট অ্যাডজাস্টেভেল সিটবেল্ট এবং বিশাল বড় বুট স্পেস। প্রতিদিনে এই গাড়ি চালাতে আপনার কোন সমস্যা হবে না।

এই গাড়িতে রয়েছে একটি ১৩০ হর্সপাওয়ারের ২.২ লিটার ডিজেল ইঞ্জিন এবং একটি ১৫০ হর্সপাওয়ার ২ লিটার পেট্রোল ইঞ্জিন। এই গাড়িতে ৬ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্প থাকবে। বৃহত্তর আকার এবং নতুন কিছু সরঞ্জামের কারণে মাহিন্দ্রা থারের এই নতুন মডেলটি তিন দরজা বিশিষ্ট মডেলের থেকে বেশি ব্যয়বহুল হবে। মোটামুটি ১৬ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে এর দাম হতে পারে। বর্তমানে থার তিন দরজার দাম শুরু হচ্ছে ১০.৯৮ লক্ষ টাকা থেকে। অন্যদিকে ডিজেল ৪WD ভেরিয়েন্টের দাম ১৬.৯৪ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026