ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে করোনা কালীন পরিস্থিতিতে বিশেষ এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১লা জুন ২০২০ সালে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক উন্নতি এবং স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা চালু করা হয়েছিল। আমরা আপনাদের বলি, বিশেষ এই প্রকল্পের মাধ্যমে নামমাত্র সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুবিধা পাচ্ছেন ঋণ গ্রাহকরা। আজকের নিবন্ধে আমরা আপনাদের বিশেষ এই প্রকল্পের আবেদন পদ্ধতি এবং সুবিধা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
প্রথমেই আমরা আপনাদের বলি, করোনার কারণে বিলুপ্তির পথে চলে যাওয়া ব্যবসা গুলোকে পুনরায় ছন্দে আনার উদ্দেশ্যে বিশেষ এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। এই প্রকল্পের মাধ্যমে একজন ঋণ গ্রাহককে নামমাত্র সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করে ভারত সরকার। এমনকি ৩ বছর ধরে এই ঋন পরিশোধ করার সুযোগও পান গ্রাহকরা।
কারা এই ঋণ গ্রহণের জন্য যোগ্য?
১৮ থেকে ৬০ বছর বয়সের যেকোনো ব্যক্তি এই ঋণ গ্রহণের জন্য যোগ্য। তবে এই ঋণ গ্রহণের জন্য ওই ব্যক্তির নামে কোনরকম ঋণের খাতা থাকা চলবে না। পাশাপাশি, ওই ব্যক্তির নামে ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। তবেই কোন ব্যক্তি সহজ সুদে প্রধানমন্ত্রী স্বানিধি যোজনার সুবিধাগ গ্রহণ করতে পারবে।
কি পরিমান সুদ রিটার্ন করতে হবে?
প্রধানমন্ত্রী স্বানিধি যোজনায় একজন ব্যক্তিকে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ প্রদান করতে হয়। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণের ৭ শতাংশ সুদ কেন্দ্রীয় সরকার প্রদান করে এবং গ্রাহককে মাত্র ৫% শতাংশ প্রদান করতে হয়। যা পরিশোধ করার জন্য একজন গ্রাহক ৩ বছর পর্যন্ত সময় পান।
কিভাবে আবেদন করবেন?
আপনাকে নিকটস্থ ব্যাংকে গিয়ে প্রথমে প্রধানমন্ত্রী স্বানিধি যোজনার ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করা সহ সমস্ত নথি প্রদান করে ব্যাংকে আবেদন করতে হবে ঋণের জন্য। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপনার আবেদনটি যাচাই করনের মাধ্যমে আপনার নামে ঋণ প্রকল্প চালু করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…