image source : Zee News
কলকাতা : ভোরের আলো ফুটতে না ফুটতেই মোহনবাগান ক্লাবের উপর নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। দীর্ঘদিন ব্যাপী অসুস্থতার কারণেই গতকাল, বৃহস্পতিবার রাত প্রায় ৩. ১০ নাগাদ অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে অঞ্জন বাবুর বয়স ছিল মাত্র ৭৩ বছর।
দীর্ঘ ২৩ বছর ধরে মোহনবাগান ক্লাবের প্রশাসনের সাথে যুক্ত থেকে এই ক্লাবের সুখ দুঃখের সঙ্গী ছিলেন তিনি। ১৯৯৫ সালে অর্থ সচিব হিসেবে এই ক্লাবের সাথে শুরু হয় তার পথ চলা। মোহনবাগানের বহু উত্থান পতনের সাক্ষী ছিল তার এই দীর্ঘ জীবন। তিনি সচিব থাকাকালীন মোহনবাগানের আধুনীকিকরন ঘটে। ২০১৮ সালে তিনি মোহনবাগানের সচিব পদ থেকে বিদায় নেন। বেশ কয়েক বছর ধরে রোগে ভুগছিলেন তিনি অথচ ক্লাবের সাথে তার বন্ধন ছিল অটুট।
আরও পড়ুন : সাহিত্য জগতের এক নক্ষত্র নবনীতা দেবসেন, চলুন জেনেনিন তাঁর সম্পর্কে
আজ, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ অঞ্জন মিত্রের দেহ অ্যাপোলো হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে তার ট্যাংরার বাসভবনে। সকাল ৯-১১ এর মধ্যে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে মোহনবাগান ক্লাবের তাঁবুতে। দুপুর আড়াইটা পর্যন্ত তার মৃত দেহ সেখানে থাকবে এবং বিকাল ৩ টা নাগাদ কেওড়াতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অঞ্জন মিত্রের প্রয়ানে মোহনবাগান ক্লাবের এক অধ্যায়ের অবসান ঘটলো। আজ সকালে মোহনবাগান ক্লাবের অনুশীলনও বাতিল করা হল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…