Categories: নিউজ

জয়েন্টের পরীক্ষায় বাংলা না থাকার দায় মমতার : লকেট

অরূপ মাহাত : এবার জয়েন্টের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজীর পাশাপাশি আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাঠিতেও হবে বলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তারপরই প্রশ্নপত্র কেন বাংলাতে হবে না তা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন তৃণমূলের প্রথম সারির নেতারা। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নামারও হুমকি দেন। তবে জয়েন্টের প্রশ্নপত্রে বাংলা না থাকার সমস্ত দায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপালেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কারনেই বাংলায় পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হলো পশ্চিমবঙ্গের পড়ুয়ারা।’ এ প্রসঙ্গে ট্যুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কেন্দ্রের ডাকা বৈঠকে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী উপস্থিত না থাকার কারনেই বারবার বঞ্চিত হচ্ছে রাজ্য। আর তৃণমূল নেতারা এই নিয়ে রাজনীতি করছেন। আসলে রাজনীতি ছাড়া কিছুই বোঝে না তৃণমূল।’

আরও পড়ুন : অযোধ্যা মামলার রায় নিয়ে দেশবাসীর কাছে বিশেষ আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এরপরই জয়েন্ট পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা না থাকা ও গুজরাঠি থাকা নিয়ে এই বিজেপি সাংসদ বলেন, ‘রাজনীতি না করে নির্দিষ্ট সময়ে জয়েন্ট পরীক্ষায় বাংলা রাখা অনুরোধ জানিয়ে আবেদন করলে আজ পশ্চিমবঙ্গের পড়ুয়ারা নিজের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারত।’ গুজরাট আবেদন করেছিল বলেই সেখানকার পড়ুয়ারা নিজেদের ভাষায় পরীক্ষা দিতে পারছে বলেও জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026