রাজ্য

একাধিক বিতর্কের জের, সরিয়ে দেওয়া হলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে

একাধিক বিতর্কের জেরে এবারে অপসারিত হলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। বর্তমানে তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। মহুয়া দাস এর তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি কিছুই। তিনি জানাচ্ছেন এখনো পর্যন্ত তিনি কোন চিঠি পান নি। কিন্তু সূত্রের খবর, ইতিমধ্যেই তাকে বদলি করা হয়েছে।

চলতি বছরে করণা ভাইরাসের কারণে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু তার মধ্যেও, বিকল্প পদ্ধতিতে মেধাতালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু এবারে সর্বোচ্চ নম্বর বলতে গিয়ে মহুয়া দাস একটি গোলমাল করে ফেলেন। তিনি বলেন, ” সর্বোচ্চ নম্বর ৪৯৯। যতটা পরিসংখ্যান দেখেছি তাতে একজন এই নম্বর পেয়েছে। মুর্শিদাবাদের এক মুসলিম কন্যা। ” মহুয়া দাস এর এই বক্তব্যের পর এই বিতর্কে ঝড় ওঠে নেট দুনিয়ায়। কেন তিনি কারো ধর্ম নিয়ে কথা বললেন সেই নিয়ে একাধিক সংবাদ মাধ্যম এবং নেট নাগরিকরা বিতর্ক শুরু করেন।

যদিও পরবর্তীকালে মহুয়া দাস নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে ছিলেন। তিনি বলেছিলেন, ” আমি আবেগের বশে বলে ফেলেছি।” কিন্তু শুধু এটুকু নয়, এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিস্তর গন্ডগোল হয়েছে। রিভিউ করার পরে অনেক পড়ুয়ার নম্বর বেড়েছে। তার ফলে, সংসদের ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যখন ফল প্রকাশ করা হয় তখন বহু পরীক্ষার্থীকে ফেল করা হয়। প্রশ্ন ওঠে, যখন পরীক্ষা নেওয়া হয়নি তখন ফেল করা হয়েছে কেন? এই সমস্যা টানাপোড়েনের মাঝেই অগত্যা মহুয়া দাস কে সরাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।

মহুয়া দাস এর জায়গায় নতুন দায়িত্ব পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। আগামী চার বছরের জন্য তিনি ওই পদে বহাল থাকবেন বলে জানানো হয়েছে। এখনো পর্যন্ত মহুয়া দাস এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হ্যাঁ, ধর্ম বিতরকের কারণে কিন্তু মহুয়া দাস কে শোকজ করা হয়েছিল। ফলতঃ মনে করা হচ্ছে এই ধর্ম বিতরকের কারনেই সরিয়ে দেওয়া হচ্ছে মহুয়া দাস কে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026