আগামী ১৬ ই আগস্ট থেকে আরো স্বাভাবিক হতে শুরু করেছে পশ্চিমবঙ্গের লকডাউন পরিস্থিতি। শহর ধীরে ধীরে স্বাভাবিক হওয়া শুরু করেছে। তারমধ্যে এবারে মেট্রো চলাচল শুরু হয়েছে অনেক আগে থেকেই। লোকাল ট্রেন এখনই না চললেও মেট্রো পরিষেবা উপরে কোন বাধা রাখেনি রাজ্য সরকার। পাশাপাশি এবার থেকে মেট্রো পরিষেবা আরো একঘন্টা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
সূত্রের খবর অনুযায়ী, আগামী সোমবার থেকে রাত্রে বাড়তি এক ঘন্টা পর্যন্ত মেট্রো চলবে। এতদিন পর্যন্ত শেষ ট্রেন ছিল পৌনে আটটা নাগাদ। কিন্তু এবার থেকে শেষ ট্রেন পাওয়া যাবে পৌনে নটা নাগাদ।
গতকাল করোনাভাইরাস বিধিনিষেধ নিয়ে বেশকিছু নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের ঐ সমস্ত নতুন নির্দেশিকার পরে আবারো নতুন করে মেট্রো পরিষেবা ঢেলে সাজানো কলকাতা মেট্রো।
নৈশ কারফিউ শিথিল করা হয়েছে ২ ঘন্টার জন্য। মূলত এই কারণের জন্যই আরো একঘন্টা ট্রেন চালাতে পারছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়ার ফলে যারা প্রত্যেকদিন মেট্রো ব্যবহার করেন তাদের জন্য খুশির খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…