খেলা

IPL 2023: শিরোপা জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে ব্যাঙ্গালোরের, চোটের কারণে দল ছাড়া হলেন তারকা ক্রিকেটার

না না করে আইপিএলের ১৫টি মরশুম অতিবাহিত হয়েছে। তবে প্রতিবারই হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে। ২০১৬ সালে শিরোপা জয়ের অতি কাছে পৌঁছালেও ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শিরোপা জিতে নেই সানরাইজ হায়দ্রাবাদ। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৬তম মেগা আসর। দিনক্ষণ ঘোষণা হতেই নতুন করে শিরোপা জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে বিরাট কোহলির দলটি।

তবে আইপিএলের প্রথম ম্যাচ মাটিতে গড়ানোর পূর্বেই চরম দুঃসংবাদ পেল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। চোটের কারণে আইপিএলের অর্ধেকের বেশি সময় মাঠের বাইরে কাটাবেন ব্যাঙ্গালোরের তারকা ক্রিকেটার রজত পাতিদার। আপনাদের জানিয়ে রাখি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গত আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এই তরুণ ক্রিকেটার। দলের হয়ে বিরাট কোহলি এবং ডুপ্লেসিসের পর সর্বোচ্চ রান করেছিলেন তিনি।

জানলে অবাক হবেন, গত আসরে রজত পাতিদার ব্যাঙ্গালোরের হয়ে ৮ ম্যাচে ৩৩৩ রান করেছিলেন। সূত্রের খবর, আইপিএলের মেগা আসর শুরু হওয়ার পূর্বে পায়ে গুরুতর চোট পেয়েছেন তরুণ এই ধ্বংসাত্মক ব্যাটসম্যান। ব্যাঙ্গালোর শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলনে যোগ দিয়ে গভীর চোট পেয়েছেন তিনি। দলের পক্ষ থেকে মনে করা হচ্ছে, চোট সারিয়ে খেলায় ফিরতে তিন সপ্তাহের মত সময় লাগবে রজত পাতিদারের। সেক্ষেত্রে আইপিএলের অর্ধেকের বেশি খেলা মিস করবেন তিনি।

শুধু তাই নয়, চোট সারিয়ে আইপিএলে প্রত্যাবর্তন করার আগে ন্যাশনাল ক্রিকেট একাডেমী থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে রজত পাতিদারকে। যদি তিনি সেখানে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হন সে ক্ষেত্রে আইপিএলের পুরো আসর তাকে ছাড়াই খেলতে হবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026