বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি সোনামিকা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি সোনামিকা ২০২৩’এর অস্কার জয়ী ‘আরআরআর’এর গান ‘নাতু নাতু’র তালেই ফাটিয়ে নেচেছেন বাড়ির ছাদে। সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ থেকে ছোট ভিডিও অর্থাৎ রিল আকারেই শেয়ার করে নিয়েছিলেন সোনামিকা। ‘নাতু নাতু’তেই খোলা আকাশের নীচে নিজের বাড়ির ছাদেই নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। নৃত্য পরিবেশনের সময় তার পরনে সবুজ তাঁতের শাড়ি ও লাল ফুলস্লিভ ব্লাউজ ছিল। মানানসই অলংকারে সুন্দর করেই সেজেছিলেন সোনামিকা। এই মুহূর্তে তার নাচের এই ভিডিওটি পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। তার প্রতিভার প্রশংসাও করেছেন নেটনাগরিকদের একাংশ। যার ঝলক রয়েছে কমেন্টবক্সেই। আপাতত, নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত তিনি। উল্লেখ্য, এখনো পর্যন্ত নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মোট ২৮৪’টি নাচের ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি।
চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…
মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…
জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…
রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…
মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…
টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…