অফবিট

পটল দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন ‘চাল পটল’, জেনে নিন রেসিপি

শ্রেয়া চ্যাটার্জি – গরমকালে পটল খুব সহজেই পাওয়া যায়। গরম গরম ডাল, ভাতের সঙ্গে প্রথম পাতে পটল ভাজা একেবারে জমে যায়। কিংবা পটলের দোলমা সেও এক অসাধারণ রেসিপি। কিংবা রাতে রুটির সঙ্গে আলু পটলের তরকারি, তা অবশ্য খানিকটা একঘেয়ে হয়ে গেছে। তাই সবজি খেতে যারা পছন্দ করেন না, কিংবা পটল খেতে খেতে জিভের স্বাদ চলে গেছে তাদের জন্য রইল ‘চাল পটল’।

পটল সবজি হিসেবে ভীষণ উপকারী, কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এর জুড়ি মেলা ভার। গরমকালে পটল পেট ঠান্ডা করে। যারা ডায়েট করছেন, তারা তাদের খাদ্য তালিকায় নিয়মিত পটল রাখতে পারেন কারণ ওজন কমাতেও সাহায্য করে। রক্তকে পরিশোধিত করে ত্বকের যত্ন নেয় পটল। কোলেস্টেরল এবং ব্লাড সুগারের রোগীরা অনায়াসে পটল খেতে পারেন। নেপালে অসুস্থ ব্যক্তিদের পটলের স্যুপ খাওয়ানো হয়। পটল শুধু আমাদের দেশে নয়, বিদেশেও এর কদর আছে। ইন্দোনেশিয়া, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রান্না করা হয় পটল। শুনলেন তো পটলের কত গুনাগুন, তাই পটলকে আর দূরে সরিয়ে না রেখে পটল দিয়ে বানিয়ে ফেলুন নিত্য নতুন রেসিপি। যা খেতেও সুস্বাদু শরীরের জন্য বেশ ভালো।

উপকরণঃ গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি চাল, বড় বড় সাইজের পটল, হলুদ গুঁড়ো, গোটা জিরে, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঘি, নুন, মিষ্টি স্বাদ মত।

প্রণালীঃ প্রথমে চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। পটল গুলোর খোসা হালকা করে ছাড়িয়ে পটলে নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। একটি ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিতে হবে। এরপর আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো তেলের মধ্যে দিয়ে ভাল করে কষাতে হবে। তারপর ধোয়া চাল কড়াইয়ে দিয়ে ভাল করে নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে গেলে একটু গরম জল ঢেলে চাপা দিয়ে ভাত সিদ্ধ করতে দিতে হবে। ভাত খানিকটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পটল দিয়ে আবারো ঢাকা দিতে হবে। নুন, মিষ্টি দিতে হবে। নামানোর আগে কয়েক চামচ ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন ‘চাল পটল’।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026