বিনোদন

গর্ভবতী হবার পর আরও সুন্দরী হয়ে গিয়েছে শুভশ্রী, বললেন রাজ

কৌশিক পোল্ল্যে: নতুন অতিথি’র আগমন খুব শীঘ্রই ঘটতে চলেছে রাজ-শুভশ্রীর পরিবারে। সকলকে চমকে দিয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী’র দিন এই সুখবরটি সকলের সঙ্গে শেয়ার করে নেন টলিউডের সেলেব দম্পতি। যদিও করোনা আবহে ‘আমফান’এর ক্ষয়ক্ষতিতে খানিক মনমরা হয়ে পড়েছিলেন শুভশ্রী, তবে তাকে হাসিখুশি রাখার সবরকম চেষ্টার কোনো ত্রুটি রাখেননি রাজ। বাইপাসের বিলাসবহুল ফ্ল্যাটেই আপাতত রয়েছেন দুজনেই।

বেবি-বাম্প থেকে উঁকি দেওয়া ছোট্ট প্রাণটির ভূমিষ্ঠ হওয়ার ধৈর্য্য ধরতে পারছেন না পরিচালক, স্ত্রী’র প্রতি তার সমস্ত ভালো লাগার অনুভূতিটুকু শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টে উচ্ছসিত রাজ স্পষ্টই জানিয়ে দেন, গর্ভবতী হবার পর আরও অনেক সুন্দরী হয়ে গিয়েছে শুভশ্রী। উভয়ের একটি অসাধারন ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে তা ভাগাভাগি করে নিলেন তিনি।

স্বামীর সঙ্গে স্নেহবন্ধনে আবদ্ধ শুভশ্রী যেন সাক্ষাৎ পরিণীতা। পোস্টে সাধারন মানুষ থেকে শুরু করে অভিনেত্রী সোহিনী সরকার, পার্ণো মিত্র সহ আরও একগুচ্ছ তারকারা এই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ জানিয়েছেন লকডাউনের মধ্যেই আসতে চলেছে তাদের নতুন সদস্য তবে এখনও কতটুকু দেরির অপেক্ষা করতে হবে সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

লকডাউন শুরু হওয়ায় বন্ধ রইল রাজের প্রযোজনার নির্মিয়মান বেশ কিছু ছবির শ্যুটিং, সেই সঙ্গে ‘ধর্মযুদ্ধ’ ছবিটিও মুক্তির অপেক্ষায়। পাশাপাশি ঘরোয়া প্রযোজনা ছাড়াও বেশ কয়েকটি অন্য ধারার ছবিতে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন শুভশ্রী, যেগুলির নির্মাণের কাজ আপাতত স্থগিত রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026