নিউজ

ক্রমেই বাড়ছে ঝড়ের গতিবেগ, ১২৫ কিলোমিটার বেগে দুই রাজ্যে তান্ডব চালাবে ‘নিসর্গ’

বাংলার পর এবার ঘূর্ণিঝড়ের সামনে দেশের পশ্চিমের দুই জেলা মহারাষ্ট্র এবং গুজরাত। ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়তে চলেছে পশ্চিমের এই দুই রাজ্যে। আইএমডির পূর্বাভাস অনুসারে আগামী ৩রা জুন, আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত উপকূলে। ইতিমধ্যেই এর প্রভাবে মুম্বইয়ে বৃষ্টি শুরু হয়েছে। এই দুই রাজ্যে জারি হয়েছে রেড অ্যালার্ট। ৪ই জুন পর্যন্ত মহারাষ্ট্র এবং গুজরাতের উপকূলবর্তী এলাকা গুলিতে জারি হয়েছে রেড অ্যালার্ট।

আইএমডির তথ্য অনুসারে আরবসাগরের দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য অংশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটিই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। আইএমডি তরফে জানা যাচ্ছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর এবং দমনের মাঝখাম দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় নিসর্গ। নিম্নচাপটি বর্তমানে মুম্বই থেকে ৬৭০ কিমি, সুরাত থেকে ৯০০ কিমি এবং গোয়া থেকে ৩৬০ কিমি দূরত্বে অবস্থান করছে। আগামী ১২ ঘন্টায় এটি গভীর নিম্নচাপ এবং তারপরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

জানা যাচ্ছে ঘন্টায় ১০৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং গুজরাত সরকারের তরফে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গে। সুন্দরবন সহ কলকাতাতে তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আমফান। এবার পশ্চিম উপকূলে সেই একই লক্ষ্য নিয়ে এগিয়ে আসছে নিসর্গ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026