ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

শীঘ্রই ইউপিআই-এর মাধ্যমে ডলারে পেমেন্ট করতে পারবেন ভারতীয়রা, জেনে নিন আরবিআই-এর এই বিশেষ ঘোষণা

ভারতের বিগত কয়েক বছর ধরে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি বেড়েছে। সম্প্রতি একটা সুখবর রয়েছে যে ভারতের নিজস্ব ইউপিআই এখন সারাবিশ্বে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি ইউপিআই এর মাধ্যমে এবার থেকে কিন্তু ডলারে পেমেন্ট করতে পারবেন আপনি। খুব শীঘ্রই এই নতুন আপডেট আসতে চলেছে ভারতের সাধারণ মানুষের জন্য। সিএনবিসির খবর অনুযায়ী, বিশ্বের সবথেকে বেশি প্রচলিত আমেরিকান ডলারে এবার থেকে ইউপিআই এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন করা যেতে পারে।

খবর অনুযায়ী ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক এই পরিবর্তনকে বাস্তবায়িত করার জন্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন অর্থাৎ সুইফটের সাথে সক্রিয়ভাবে আলোচনায় রয়েছে এই পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার জন্য। SWIFT একটি সারা বিশ্বের স্বীকৃত সিস্টেম যা আন্তর্দেশীয় ব্যাংক লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে।

সুইফটের সাথে যদি ইউপিআই এভাবে যুক্ত হয়ে যায় তাহলে আন্তর্জাতিক ব্যবসা করা এখন খুব সহজ ব্যাপার হয়ে যাবে।। একেবারে ঝামেলা মুক্ত লেনদেন আপনারা করতে পারবেন। সারা বিশ্বের সঙ্গে এইভাবে লেনদেন করতে পারলে ভারতীয় ব্যবসায়ীদের বেশ সুবিধা হবে বলা যেতে পারে।। এর আগেও আর বি আই গভর্নর শক্তি কান্ত দাস ৮ ডিসেম্বর মুদ্রা নীতি কমিশনের বৈঠকে ইউপিআই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। ইউপিআই পেমেন্টের সীমা অবিলম্বে ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫লক্ষ টাকা করা হয়েছিল সেই বৈঠকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026