ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ট্রেনের ই-টিকিট এবং আই-টিকিটের মধ্যে পার্থক্য কি জানেন? বুকিং করার আগে আপনার কাজের জন্য এটা অবশ্যই জেনে রাখুন

দেশের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর প্রতিদিন ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। ট্রেনে যাতায়াত করার জন্য প্রতিদিন স্টেশনে টিকিট কাটতে হয় তাদেরকে। তাই আজকালকার দিনে মানুষ স্টেশন থেকে টিকিট কেনার পরিবর্তে ঘরে বসে অনলাইনে টিকিট বুক করে থাকেন।। নতুন ধরনের টিকিটকে বলা হয় ই টিকিট অথবা আই টিকিট। কিন্তু অনেকেই ই টিকিট এবং আই টিকিটের মধ্যে তফাৎটা জানেন না। চলুন আজকে সেটাই আমরা জেনে নিই।

প্রথমত এটা আপনাকে বুঝতে হবে যে ই টিকিট এবং আই টিকিট দুটোই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে বুক করতে পারবেন। আপনি আইআরসিটিসি ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে এই দুটি টিকিট বুক করতে পারবেন। আপনি যে কোন জায়গায় ভ্রমণের জন্য দুটি টিকিট বুক করতে পারেন।

প্রথমত জেনে নেওয়া যাক ই টিকিটের ব্যাপারে। এটি হলো একটি ইলেকট্রনিকভাবে মুদ্রিত টিকিট। রেলের কাউন্টারে না গিয়ে ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আপনি অনলাইনে এই টিকিট বুক করতে পারেন। রেলওয়ে কাউন্টারে টিকিটের মতোই বৈধ বলে বিবেচিত হয় এই টিকিট। এই টিকিট সাধারণত ইমেইল বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিতরণ করা হয় যাত্রীর কাছে। স্মার্টফোনে এই টিকিট সংগ্রহ করে যাত্রীরা এই টিকিট প্রিন্ট করতে পারেন প্রয়োজন হলে।

অন্যদিকে আই টিকিট হলো ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে বুক করা একটি বিশেষ টিকিট, যেটি যাত্রীর ঠিকানায় কুরিয়ার এর মাধ্যমে বিতরণ করা হয়। কমপক্ষে তিন দিন আগে এই আই টিকিট বুক করতে হবে। যারা সাধারণ টিকিট কাটতে পছন্দ করেন তারা এই ধরনের টিকিট বেশি কাটেন। এই টিকিট ভারতীয় রেলের তরফ থেকেই কুরিয়ার করা হয়। তবে জানিয়ে রাখি ট্রেনের নিশ্চিতকরণের সাথে ই টিকিট অথবা আই টিকিটের কোন সম্পর্ক নেই। ট্রেনের টিকিটের নিশ্চিতকরণ মূলত বাতিলের উপরে নির্ভর করে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026