সৌন্দর্য

Home Made Serum: বলিরেখা, পিগমেন্টেশন, ব্ল্যাকহেডস্ থেকে মুক্তি পেতে বাড়িতেই বানিয়ে নিন এই সিরাম

বর্তমান যুগে দাড়িয়ে ত্বকের একাধিক সমস্যা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। দূষণের কারণে বেশিরভাগ সময়ই ত্বকে একাধিক সমস্যা সৃষ্টি হতে থাকে। সোজা কথায় বলতে গেলে বয়সের আগেই বুড়িয়ে যায় ত্বক। আর এযুগে দাঁড়িয়ে ত্বকের ক্ষেত্রে বলিরেখা, পিগমেন্টেশন, ব্ল্যাকহেডসের সমস্যা অন্যতম। তবে ঘরোয়াভাবেই এই সমস্যার সমাধান সম্ভব।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে ঘরোয়াভাবেই একটি সিরাম তৈরীর পদ্ধতি দেখানো হয়েছে। ভিডিওতে প্রথমে একটি পাত্রে পরিমাণমতো অ্যালোভেরা জেল নিয়ে নেওয়া হয়েছে। পরে তার মধ্যে মিশিয়ে নেওয়া হয়েছে ভিটামিন-ই ক্যাপসুল। এরপর এই দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঘন প্রলেপ বা ঘরোয়া সিরাম তৈরি করে সেটি ত্বকের উপর প্রয়োগ করতে দেখা গিয়েছে। ভিডিওতে উল্লেখ করা হয়েছে, এই প্রলেপ যদি বেশ কিছুদিন নিয়মিত নিজের ত্বকে প্রয়োগ করা যায় তবে তফাৎ চোখে পড়বে নিজেরই।

মুখ ভালো করে ধুয়ে নিয়ে এই প্রলেপ মুখে ভালো করে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর এই প্রলেপ লাগানোর কিছু সময় পার হলে নিজের ত্বকের উপযুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে ভালো করে। আর এতেই ত্বকের বলিরেখা, পিগমেন্টেশন, ব্ল্যাকহেডসের মতো দীর্ঘস্থায়ী সমস্যা দূর হয়, যার ঝলক রয়েছে ভিডিওতেই। উল্লেখ্য ত্বকের এই ধরনের সমস্যা দূর করতে একাধিক সিরাম ব্যবহার করে থাকেন অনেকেই। তবে ঘরোয়া পদ্ধতিতে বানানো এই সিরাম যদি ব্যবহার করা যায় তাহলে, দ্রুত মুক্তি মিলবে এই ধরনের সমস্যা থেকে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026