খেলা

Virat Kohli: ‘শোনার ক্ষমতা না থাকলে বলতে এসো না!’ ড্রেসিংরুমে গিয়ে গম্ভীরের উদ্দেশ্যে বড় মন্তব্য করলেন কোহলি

খেলার মাঠে এমন সংঘর্ষ বিগত এক দশকেও ঘটেছে বলে প্রমাণ নেই। এমনকি ভারত-পাকিস্তান ম্যাচেও উত্তেজনার পারদ কখনো এতটা উঠেছে বলেও ধারণা নেই। যেমনটা ঘটলো ২০২৩ আইপিএলে লখনউ সুপার জায়েন্টস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের খেলোয়াড়ের মধ্যে। আসলে ঘটনাটির সূত্রপাত ঘটে চিন্নস্বামীতে, যেখানে ব্যাঙ্গালোরকে হারিয়ে বিশেষ অঙ্গভঙ্গি করেছিলেন লখনউ সুপার জায়েন্টসের মেন্টর গৌতম গম্ভীর।

সেই সময় বিষয়টি ব্যাঙ্গালোরের খেলোয়াড়দের চোখে পড়লেও চোখ বন্ধ করে মাঠ ত্যাগ করেছিলেন বিরাট কোহলিরা। অপেক্ষা করছিলেন, গ্রুপ পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচের জন্য। আর গতকাল লখনউয়ের ঘরের মাটিতে সেই সুযোগ আশ্চর্যজনকভাবে পেয়ে যায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের খেলোয়াড়রা। যে সুযোগের সদ্ব্যবহার করতে একটুও ভোলেননি ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস। তবে লখনউয়ের বোলারদের অবিশ্বাস্য বোলিংয়ের সামনে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় বিরাট কোহলিরা। দলের হয়ে সর্বোচ্চ ডুপ্লেসিস ৪৪ রানের ইনিংস খেলেন। পাশাপাশি বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। এদিকে মাত্র ১২৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১০৯ রানে অলআউট হয়ে যায় গৌতম গম্ভীরের দল।

খেলার মাঝে দুই দলের মধ্যে একাধিকবার সংঘর্ষ হলেও ম্যাচ শেষে গৌতম গম্ভীরের সাথে মহাযুদ্ধ শুরু হয় বিরাট কোহলির। বিগত ম্যাচে যেমন গৌতম গম্ভীর মুখে আঙুল দিয়ে ব্যাঙ্গালোরকে চুপ থাকার জন্য অঙ্গভঙ্গি করেছিলেন, ঠিক গতকাল ম্যাচে লখনউকে হারিয়ে একই রকম অঙ্গভঙ্গি করেন বিরাট কোহলি। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন গৌতম গম্ভীর। ড্রেসিংরুমে গিয়ে অবশ্য বিরাট কোহলি বলেন,’যদি শোনার ক্ষমতা না থাকে তবে কখনো বলতে এসো না।’ দুই তারকা ক্রিকেটারের এই ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026