এই অভিনেত্রীর কারণে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ অর্জুন কাপুরের, ভেঙে গেল ৫ বছরের সম্পর্ক

মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক শুরু থেকেই চর্চিত মিডিয়ার পাতায়। দশবছরের ছোট অভিনেতার সাথে মালাইকার প্রেম নিয়ে কম সমালোচনা হয়নি সাধারণ থেকে মিডিয়ামহলে। তবে সেইসমস্ত সমালোচনা কোনোভাবেই তাদের নিজেদের সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি তাদের। তবে বিগত বেশ কয়েকদিন ধরেই বি-টাউনের এই চর্চিত তারকা জুটির বিচ্ছেদের খবর সামনে আসছে। অর্জুন কাপুরের একটি ভিডিও নেটজনতার একাংশের মাঝে ভাইরাল হতেই, এই জল্পনায় সীলমোহর দিচ্ছেন অনেকেই।

‘পিআর বলিউড’এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সূত্র ধরেই অর্জুন কাপুরের একটি ভিডিও প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে। এই ভিডিওর সূত্র ধরেই তিনি কাউকে একটা উদ্দেশ্য করে সরাসরি বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আর যা শুনে অধিকাংশের মনে হয়েছে একথা তিনি মালাইকাকে উদ্দেশ্য করেই বলেছেন। মালাইকারও শেয়ার করে নেওয়া একটি স্টোরি দেখে সন্দেহ জন্মেছে একাংশের মনে। সবমিলিয়ে বলই বাহুল্য, এই মুহূর্তে একাংশের মতে নিজেদের এই সমস্ত ভিডিও ও পোস্টের সূত্র ধরেই নিজেদের বিচ্ছেদে সীলমোহর দিয়েছেন এই চর্চিত তারকা জুটি।

কিছু সূত্রের দাবি তারা একে অপরের সমস্ত পরিবারের সদস্যদের আনফলো করে দিয়েছেন। এমনকি ফলো করছেন না দুজন দুজনকেও। তবে এই দাবি যে পুরোপুরি মিথ্যে, সেকথা সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই স্পষ্ট হবে। একে অপরের সাথে কাটানো সমস্ত মুহূর্তের ছবি এখনো তাদের সোশ্যাল অ্যাকাউন্টে নজর দিলেই মিলবে। নিজেদের বিচ্ছেদ নিয়ে এই তারকা জুটি এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো রকম কোনো মন্তব্য করেননি। খবরের সত্যতা ঠিক কতটা! তা এখনই বলা সম্ভব নয়। টুকরো টুকরো প্রমাণ মিললেও বিচ্ছেদ প্রসঙ্গে জোর দিয়ে বলার মতো এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিচ্ছেদের খবরকে উড়িয়ে দিয়ে তারকা জুটির অনুরাগীদের বিশ্বাস তারা একসাথেই রয়েছেন ভালোভাবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026