বিনোদন

জলের দরে দার্জিলিং ভ্রমণ করাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, বাচ্চারা ভ্রমণ করবে একদম ফ্রি-তে

আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পুজোর ছুটিতে অনেকেই পার্বত্য এলাকার দার্জিলিং তথা উত্তরবঙ্গ ঘুরতে ভালোবাসেন। পাহাড়-পর্বত, চায়ের বাগান ছাড়াও পাহাড়ি ঝর্ণা দেখে অনেকেই মন রিফ্রেস করার কাজটি করে ফেলেন এই ছুটিতে। তবে সমস্ত উত্তরবঙ্গ ঘুরতে হলে আপনাকে অগণিত টাকা খরচ করতে হবে। আর এবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ ভ্রমণ করতে পারবেন হাতেগোনা কয়েকটি টাকায়।

আমরা আপনাদের জানিয়ে রাখি, North Bengal State Transport Corporation এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মূলত উত্তরবঙ্গে পর্যটন শিল্পের বিকাশের কথা বিবেচনা করে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের এই বিশেষ উদ্যোগে উত্তরবঙ্গ ভ্রমণ করতে হলে আপনাকে ব্যয় করতে হবে মাত্র ৭,৫০০ টাকা থেকে ৯,০০০ হাজার টাকা।

শুধু তাই নয়, আপনার সাথে যদি পাঁচ বছর বয়সের নিচে কোন শিশু থাকে তবে সম্পূর্ণ ফ্রি-তে সরকারি এই সুবিধা ভোগ করতে পারবে সে। এছাড়া ১০ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ভ্রমণের মোট খরচের ৫০% শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছে উত্তরবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশন। আমরা আপনাদের জানিয়ে রাখি, চার দিনের এই ভ্রমণ মেলায় বিশেষ কয়েকটি স্থান ভ্রমণ করতে পারবেন আপনি।

জানলে অবাক হবেন, বেশিরভাগ দর্শনীয় স্থানগুলোতে আপনাকে এন্ট্রি চার্জ দিতে হবে না। সেই সঙ্গে থাকা, খাওয়া নিয়ে আপনাকে বিন্দুমাত্র চিন্তা অবধি করতে হবে না। সাধারণ এবং ডিলাক্স প্যাকেজে ভ্রমণ করতে পারবেন উত্তরবঙ্গ। তবে সাধারণ প্যাকেজে ভ্রমণ করলে আপনাকে অন্যান্য ভ্রমণকারীদের সাথে গাড়ি এবং রুম শেয়ার করতে হবে। প্রথমে এনজেপি স্টেশন থেকে গাড়িযোগে দার্জিলিং নিয়ে যাওয়ার মাধ্যমে শুরু হবে উত্তরবঙ্গ যাত্রার এই প্যাকেজ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026