নিউজ

LPG Gas Cylinder: এতো টাকা দাম কমলো রান্নার গ্যাসের, বড় ঘোষণা মোদী সরকারের

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে ওনাম ও রাখি বন্ধনের ঠিক আগেই রান্নার এলপিজি গ্যাসের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। গ্যাসের দাম কি কমছে? বা কত কমছে? কারা পাবেন সুবিধা? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনাদের জানিয়ে রাখি আজ ২৯ ই আগস্ট সাধারণ মানুষের কথা ভেবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এবার থেকে দেশের সমস্ত গ্রাহক প্রতি গ্যাস সিলিন্ডার কিছু ২০০ টাকা করে ভর্তুকি পাবেন। এতদিন পর্যন্ত শুধুমাত্র যারা প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন তারা গ্যাস সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি পেতেন। কিন্তু আজ মন্ত্রিসভার এক বৈঠকে মোদি সরকারের পক্ষ থেকে ঘোষণা করে জানানো হয়েছে যে এবার দেশের প্রত্যেকটি গ্রাহক সরকারের পক্ষ থেকে ২০০ টাকা করে সিলিন্ডার পিছু ভর্তুকি পাবেন।

অন্যদিকে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন তারা আগেই ২০০ টাকা করে ভর্তুকি পেতেন এবং বর্তমানে আরও ২০০ টাকা মিলিয়ে মোট ৪০০ টাকা করে সিলিন্ডার পিছু ভর্তুকি পাবেন। জানা গিয়েছে প্রায় দেশের ৯.৫ কোটি গ্রাহক প্রধানমন্ত্রীর এই ভর্তুকির সুবিধা নিতে পারবেন। এই ঘোষণা করার পর থেকে ইতিমধ্যে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিপক্ষ দলের প্রতিনিধিরা মোদি সরকারকে একহাত নিয়ে বলেছে যে গ্যাসের দাম কমানো হচ্ছে আসন্ন ভোটের কথা মাথায় রেখে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026