বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেত্রী মালাইকা আরোরা। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী প্রায়ই নিজের পোশাক আশাকের জন্য, ব্যক্তিগত জীবনের জন্য চর্চিত হন। সম্প্রতি আবারও অভিনেত্রী নিজের অভিনব সাজের জন্য চর্চার আলোয় উঠে এলেন।
সম্প্রতি মালাইকা আরোরা নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম আইডি থেকে ইনস্টাস্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে অভিনেত্রীকে একেবারে অভিনব সাজে দেখা গিয়েছে। ছবিতে অভিনেত্রীকে একটি লাল রঙের স্কার্ট, একটি ব্রালেট ও ভেজিটেবিল প্রিন্টের একটি ব্লেজার পরে থাকতে দেখা গিয়েছে। সাজ সম্পূর্ণ করার জন্য অভিনেত্রী একটি ভারী নেকলেস, একটি চোকার ও একটি পুতির হার পরেছিলেন। এদিন হালকা মেকাপেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে বলাই বাহুল্য, অভিনেত্রীর এই লুক পছন্দ হয়েছে তার ভক্তদেরও।
কয়েকদিন আগেই একটি ট্রানস্পারেন্ট গাউনে ছবি শেয়ার করেছিলেন মালাইকা আরোরা। ছবিতে তাকে জুতা ঠিক করতে দেখা গিয়েছিল। একটি ম্যাগাজিনের ফটোশুটের জন্যই এই সাজে দেখা গিয়েছিল তাকে। এই ছবিতে তারকা থেকে সাধারণ সকলেই ভালোবাসা পাঠিয়েছেন অভিনেত্রীকে। শমিতা শেট্টি, টুইঙ্কেল খান্না ছাড়াও অনেকে কমেন্ট করেছেন তার এই ছবিতে। রইল সেই ছবি।
কয়েকদিন আগে পোশাক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। বলিউডের একাধিক তারকাদের সাথে ফারহান আখতারের রিসেপশন পার্টিতে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই কালো রঙের পাতলা লং গাউনে দেখা মিলেছিল তার। গাড়ির পার্কিং লটে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি। অভিনেত্রীর সেই ছবিও রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নিয়ে নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয়েছিল মালাইকা আরোরাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…