ভাইরাল & ভিডিও

Viral: বৃষ্টির সাথেই আকাশ থেকে পড়ল অন্যগ্রহের প্রাণী? ভাইরাল ভিডিও

ইন্টারনেটের যুগে মানুষের কাছে আর কোনকিছুই আর অজানা নেই। পৃথিবীর যেকোন প্রান্তের খবর নিমেষের মধ্যে পৌঁছে যায় সকলের কাছে। ইন্টারনেট ও মানুষের মাঝে সংযোগ স্থাপন করেছে সোশ্যাল মিডিয়া, যার জন্য প্রায় গোটা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। সোশ্যাল মিডিয়ার পাতায় নিত্যদিন হাজারো জিনিস ভাইরাল হচ্ছে। সেই ভাইরাল হওয়া কনটেন্টগুলোর মধ্যে এমন কিছু পোস্ট থাকে যা দেখে রীতিমত অবাক হতে হয় সাধারণকে।

সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক অদ্ভুত ধরনের প্রাণীকে দেখা গিয়েছে, যা দেখে রীতিমত অবাক হয়েছেন সকলেই। সম্প্রতি ইনস্টাগ্রাম আইডি হ্যারি হেজের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে এই অদ্ভুত ধরনের প্রাণীটিকে দেখা গিয়েছে। এই ভিডিওটি দেখে নেটিজেনদের পাশাপাশি প্রাণী বিশেষজ্ঞরাও রীতিমত অবাক হয়েছেন। এমনকি অবাক হয়েছেন বায়োলজিস্টরাও। অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় এমন প্রাণী দেখতে পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, কদিন ধরেই বৃষ্টি চলছে সেখানে। সম্ভবত বৃষ্টির জলের সাথেই এই প্রাণী ঢুকে পড়েছে। ভিডিওতে প্রাণীটিকে নড়তে-চড়তে দেখা যায়নি। প্রাণীটিকে দেখতে একটু অদ্ভুত ধরনের। রাস্তার ধারে জলের পাশে এই প্রাণীটিকে পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে কি অন্যগ্রহের প্রাণী প্রবেশ করল পৃথিবীতে? প্রশ্ন উঠছে। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে জলের কোন অজানা প্রাণী সম্ভবত স্থলে উঠে এসেছে। তবে এখনও পর্যন্ত এই প্রাণীর নির্দিষ্ট কোন নাম জানা যায়নি। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সকলেই এই প্রাণী সম্বন্ধে জানতে আগ্রহী হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026