খেলা

প্রকাশ্যে আসলো মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন জার্সি! রং একই থাকলেও বদলে গেল নকশা

অবশেষে বহু জল্পনা-কল্পনার পর প্রকাশ্যে আসলো মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন জার্সি! আগামী ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে মাঠে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির সংযুক্তিকরণে নতুন নিয়মে আইপিএলের মেগা আসর আয়োজিত করতে চলেছে বিসিসিআই। আইপিএলের সবচেয়ে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের এ-গ্রুপে রয়েছে। তারা লিগে ২টি করে ম্যাচ খেলবে কলকাতা, রাজস্থান, দিল্লি, লখনউ ও চেন্নাইয়ের বিরুদ্ধে। রোহিতরা ১টি করে লিগ ম্যাচ খেলবে হায়দরাবাদ, ব্যাঙ্গালোর, পঞ্জাব ও গুজরাটের বিরুদ্ধে।

মেগা আসরকে সামনে রেখে আজ মুম্বাই ইন্ডিয়ান্স নতুন জার্সি উন্মোচিত করেছে ক্রিকেটপ্রেমীদের জন্য। রং একই থাকলেও জার্সি ডিজাইনে একাধিক বদল এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্স এবার ২৭ মার্চ, অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২২ অভিযান শুরু করবে। ২১ মে তারা শেষ লিগ ম্যাচে মাঠে নামবে দিল্লির বিরুদ্ধেই। সুতরাং, ক্যাপিটালসের বিরুদ্ধেই তারা লিগ অভিযান শুধু ও শেষ করবে।

আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একমাত্র দল হিসেবে এবছর ঘরের মাঠে আইপিএল খেলার সুযোগ পাবে মুম্বই ইন্ডিয়ান্স। পুণে ছাড়া মুম্বইয়ের তিনটি মাঠে এবার আইপিএল আয়োজিত হবে। অর্থাৎ রোহিতরা টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ খেলবেন নিজেদের শহরে। এদিকে বহু জল্পনার পর অবশেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আসন্ন মেগা টুর্নামেন্ট প্রোটিয়া ব্যাটসম্যান ডুপ্লেসিসকে সামনে রেখে মেগা আসরে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছে তারা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026