বিনোদন

হীরের আংটি হাতে লাজুক পোস্ট মালাইকার, চুপিসারে বাগদান সারলেন অভিনেত্রী?

বলিউড আইটেম ডান্সার মালাইকা আরোরা ও বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সম্পর্ক সর্বদাই বলিউড নিউজে শিরোনামে থাকে। গত ২০১৮ সাল থেকে এই জুটি লিভ-ইন রিলেশনশিপে রয়েছে। তাদের বয়সের ফারাক প্রায় ১০ বছর। এই প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বারংবার কটূক্তি ও মিম তৈরি হয়েছে। তবে সবকিছুতে ডোন্ট কেয়ার এই বলিউড জুটির। তারা শুধুমাত্র তাদের প্রেম চুটিয়ে করার প্রচেষ্টা করে যাচ্ছে। তারা সম্প্রতি নতুন বছরের শুরুতে ছুটি কাটানোর জন্য গোয়াতে গিয়েছিলেন। সেখান থেকেই অর্জুন মালাইকা তাদের অন্তরঙ্গ ছবি পোস্ট করে নেট দুনিয়ার উষ্ণতা বাড়িয়ে দিয়েছিল। সেইসাথে তাদের একসাথে ট্রিপ উস্কে দিয়েছিল তাদের বিয়ের সম্ভাবনাকেও।

মালাইকা আরোরা ২০১৭ সালে আরবাজ খানের সাথে তার ১৯ বছরের সুখী দাম্পত্য জীবন ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কারণ আরবাজ খান তার বিদেশিনী বন্ধু বান্ধবী জর্জিয়ার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে ছিলেন। তাই মালাইকা আরোরা তার ছেলে আরহানের সাথে খান পরিবার থেকে বেরিয়ে আসে। খান পরিবারের সাথে মালাইকার সম্পর্ক যে খুব একটা সুমধুর নয় তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আরহানের সাথে আরবাজের এখনো যোগাযোগ আছে। বাবা-ছেলের সম্পর্কে চিড় ধরতে দেয়নি মালাইকা। তবে আবার আরহানের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো অর্জুন কাপুরের। এরই মাঝে বলিপাড়ায় গুঞ্জন উঠেছে যে মালাইকা আরোরা তার বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সাথে বাগনান পর্ব হয়তো সেরে নিয়েছেন।

কিন্তু হঠাৎ করে মালাইকা অর্জুনের বাগদানের কথা কেন আসছে? আসলে বিতর্ক সৃষ্টি করেছে মালাইকা আরোরার একটি ইনস্টাগ্রাম পোস্ট। তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছে যাতে তাকে অফ হোয়াইট ড্রেস পরে পোস দিতে দেখা গিয়েছে এবং তার হাতে শোভা পাচ্ছে একটি বিশালকার হীরের আংটি। তাৎপর্যপূর্ণ ভাবে তিনি ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, “সুন্দর স্বপ্নের মতো এই আংটি। সুখ এখান থেকেই শুরু।” সোশ্যাল মিডিয়াতে মালাইকার আংটি পড়ে এই লাজুক ছবি পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। সবাই ধরে নেয় চুপিসারে অর্জুন মালাইকা হয়তো তাদের বাগনান পর্ব সেরে ফেলেছে। তবে সত্যিটা হল, মালাইকা একটি আংটি কোম্পানির বিজ্ঞাপনের জন্য ওই ছবি পোস্ট করেছিল। তবে খুব শীঘ্রই অর্জুন মালাইকার চার হাত এক হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026