নচিকেতা চক্রবর্তী একটা সময় তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাকে বারকয়েক তৃণমূলের মিছিল এবং সভামঞ্চে দেখা গিয়েছিল। এবারে ২০২১ বিধানসভা নির্বাচনের আগেও পহেলা বৈশাখের দিন বাড়িতে একেবারে নিজের মতো করে দিন কাটাচ্ছেন নচিকেতা চক্রবর্তী। ভোটের সময় মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তিনি প্রচারে বেরিয়েছেন। বাড়িতে ঘরোয়া বাঙালি নিরামিষ খাবার খেয়ে পয়লা বৈশাখের দিনটা উপভোগ করছেন নচিকেতা।
বিকেলে পৌঁছালেন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। নচিকেতা বলছেন, আগে যেরকম হবে পহেলা বৈশাখ পালন করা হতো সেরকম আর হচ্ছে না। এখন যেন পহেলা বৈশাখ টা আরো ফিকে হয়ে গেছে। আর ভোটের জন্য এবারে আরো বোঝা যাচ্ছে না। তিনি বলছেন, “আমি আগেও বলেছি, আবারো বলছি, আমি ভোট ভিক্ষা করতে যাচ্ছি না, আমি মানুষকে সচেতন করতে যাচ্ছি। একজন শিল্পী হিসেবে আমার মানুষকে সচেতন করাটা লক্ষ্য। আজকাল মনে হচ্ছে বাংলার মানুষ কিছুই বোঝেন না। তাই তাদের একটু বোঝারও দরকার। কালকে হয়তো মনে হতে পারে আমি ভুল করেছি। কিন্তু এটা ঠিক যে আমার কোনো ধান্দাবাজি নেই। আমার নেতা হওয়ার কোনো লোভ নেই। মাঝেমধ্যে প্রচারে যাচ্ছি শুধুমাত্র সৎ লক্ষ্য থেকে। এটা শুধুমাত্র আমার জন্যে নয় আমার মানুষের জন্য।”
নচিকেতার এই বার্তা সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, দিন কয়েক আগে নচিকেতা সুজিত বসুর হয়ে প্রচারে গিয়ে গান গেয়েছিলেন। এছাড়াও তাকে দেখা গিয়েছিল অদিতি মুন্সির সাথে প্রচারে। নচিকেতা চক্রবর্তী বলেছেন, তার অভিজ্ঞতা অত্যন্ত ভালো এবং এবারে বাংলায় নির্বাচনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ব্যাপারে তিনি অত্যন্ত কনফিডেন্ট। তার পাশাপাশি এই গরমের মধ্যে সমস্ত কোভিড নিয়ম বিধি মেনেই তিনি প্রচার করতে চাইছেন। তার পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন নচিকেতা চক্রবর্তী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…