পলিটিক্স

শুভেন্দুকে নিয়ে চাপে তৃণমূল, এদিন রুদ্ধশ্বাস বৈঠকে মালদাতে অভিষেক

মালদা জেলা নিয়ে আজ তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মালদা জেলা কমিটির বেশকিছু নেতৃত্ব থাকতে চলেছেন। এছাড়াও থাকবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উচ্চপদস্থ বেশ কয়েকজন। জেলার পরিস্থিতি, নিচু তলার কমিটির সাংগঠনিক অবস্থা সবকিছু নিয়ে কথা হবে এদিন।

মালদা নিয়ে তৃণমূল কংগ্রেস বর্তমানে একটু চাপের মুখে রয়েছে। গত লোকসভা নির্বাচনে মালদা জেলার দুটি আসনেই হেরে গিয়েছে তৃণমূল। তারমধ্যে বিধানসভা ভিত্তিক খুব একটা ভালো ফলাফল মালদাতে নেই তৃণমূল কংগ্রেসের। অত্যন্ত হেভিওয়েট প্রার্থী মৌসম বেনজির নূর কে প্রার্থী করেও জিততে সফল হয়নি তৃণমূল কংগ্রেস। এই কারণে মালদা নিয়ে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা চিন্তার মধ্যে।

অন্যদিকে শুভেন্দু অধিকারী ইস্যু মালদার নির্বাচনে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুভেন্দু অধিকারী অন্য দলে চলে গেলে মালদা জেলাতে তৃণমূল আরো সমস্যার মুখোমুখি হবে। যেহেতু মালদা জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী, তাই শুভেন্দু অধিকারী দল পাল্টে ফেললে অনেকটা চাপে পড়বে তৃণমূল।

সেই মুহূর্তে তৃণমূলে ভাঙ্গন দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই বৈঠক ডাকা হয়েছে। তবে, ২৮ তারিখ অর্থাৎ আজকের এই বৈঠকে অবশ্যই করে উঠে আসবে শুভেন্দু অধিকারীর ইস্যু। তাই রাজনৈতিক মহলের ধারণা, এই মিটিং ডাকা হয়েছে সম্পূর্ণরূপে শুভেন্দু পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। তবে তৃণমূল করছি পক্ষে তরফে জানানো হয়েছে এই বৈঠক নেহাতই রুটিন বৈঠক।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026