রাজ্য

শুভেন্দুর কাছে হার মমতার, নন্দীগ্রামে হারের পর কী বললেন মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামে আদৌ কে জয়লাভ করেছেন সেটা নিয়ে এখনও বেশ দ্বন্দ্ব রয়েছে। সন্ধ্যার দিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার স্বীকার করে নিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে। প্রথমদিকে শুভেন্দু অধিকারী জিতছিলেন নন্দীগ্রামে। কিন্তু তারপর ব্যবধান কমিয়ে এগিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময় ছিল যখন শুভেন্দু অধিকারী অনেকটা পিছিয়ে পড়েছিলেন। ঘোষণাও হয়ে গেল মমতা ১২০০ ভোটে জিতে গিয়েছেন নন্দীগ্রামে। কিন্তু তারপর প্রথমে অমিত মালব্যা টুইট করে বলেন মমতা নয় নন্দীগ্রামে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। তারপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু। যদিও সেই নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে, কিভাবে একটা ঘোষণার পরে পাল্টে যেতে পারে রায়।

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে হেরে গেলেও ২১৩ আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে ঘাসফুল শিবির দাপটে পারফরম্যান্স করেছে। সেই নিয়ে রবিবার সন্ধ্যায় কালীঘাটে একটি সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “নন্দীগ্রামের জন্য চিন্তা করবেন না। একটা জিনিস মনে রাখবেন, লড়াইয়ের জন্য আপনার কিছু উৎসর্গ করতে হয়। আমি নন্দীগ্রামের জন্য লড়াই করেছি। আমি একটা আন্দোলন চালিয়েছি। নন্দীগ্রাম যে রায় দিয়েছে, তা আমি স্বীকার করেছি। এটা শুধুমাত্র একটা ম্যাচ ছিল।”

এছাড়াও একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘কোন কনফিউশন নেই, বরং ভালই হয়েছে। না হলে বারবার অতদূর যেতে হতো। ভালোই হলো। মানুষ যা করেছেন ভালোর জন্যই করেছেন। আমি তাদের সেলাম জানাতে চাই। তারা যে রায় দিয়েছেন তা ঠিক আছে। আমার কাছে খবর আছে জয়ের বিষয়ে ঘোষণা করার পরে কিছু কারচুপি করা হয়েছে। এই নিয়ে আমরা কোর্টে যাব। কি সেই কারচুপি আমরা খুঁজে বের করবো। পর্যালোচনা করব।’

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026