খেলা

প্রথম শতরান পেয়েই অ্যালিস্টেয়ার কুককে খোঁচা দিলেন জস বাটলার

রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলার রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ ম্যাচে তার প্রথম টি-২০ শতরান করেন। ইনিংস ওপেন করতে এসে বাটলার ধীর গতিতে শুরু করেন,কিন্তু দুরন্ত গতিতে ৫৬ বলে শতরান নিবন্ধন করেন। সন্দীপ শর্মার ডেলিভারিতে ১৯ তম ওভারে বাটলারের আউট হন। তিনি ১৯৩.৭৫ স্ট্রাইক রেটে ৬৪ বলে ১২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৮টি ছয়।

বাটলারের চাঞ্চল্যকর ইনিংস রাজস্থানকে ২০ ওভারে ২২০/৩ এ নিয়ে যায়। ইনিংস শেষ হওয়ার পর ডানহাতি ব্যাটসম্যানকে জিজ্ঞাসা করা হয় যে, শেষ পর্যন্ত টি-টোয়েন্টি শতরান পাওয়ার ব্যাপারে তিনি কেমন অনুভব করছেন। তার উত্তরে বাটলার একটি হাস্যকর মন্তব্য করেন। বাটলার বলেন,“আমি আমার ক্যারিয়ারের অনেক সময় মিডল অর্ডারে কাটিয়েছি যেখানে শতরান আসা সহজ নয়। অর্ডারের শীর্ষে আপনি একটি দুর্দান্ত সুযোগ পান অনেক বল খেলার।এতদিন অ্যালিস্টেয়ার কুক আমাকে বলত আমার থেকে একটি টি-টোয়েন্টি শতরান বেশি পেয়েছে। এবার আমি কুককে উত্তর দিতে পারব(হাসি)।”

তাঁর ইনিংস সম্পর্কে বলতে গিয়ে এই ইংল্যান্ড ক্রিকেটার বলেছেন: “সত্যিই এটি উপভোগ করেছি। আমি শুরুতে এটা হবে। আমি কিছুদিন ধরে অনুভব করছি সেরা ফর্মে আছি। আমি শুধু আমার চেষ্টা চালিয়ে গেছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026