নন্দীগ্রাম বাসীর কাছে সকৃতজ্ঞ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই প্রচন্ড টানাপোড়েনের মধ্যেই শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন শুভেন্দু। যদিও শুভেন্দুর জয় নিয়ে রইল প্রচুর প্রশ্ন চিহ্ন। সার্ভার ডাউন থেকে শুরু করে হঠাৎ করে নির্বাচনের ফল বদল, সবকিছুকে পিছনে ফেলেও নন্দীগ্রাম দাদার। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পরাজিত হয়ে গিয়েছেন তার প্রাক্তন সহযোদ্ধার কাছে।
কিন্তু, মমতার প্রাক্তন সহযোদ্ধা এবং বর্তমানে রাজ্য বিজেপির অন্যতম বড় মুখ শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে খোশমেজাজেই রয়েছেন। মাঝপথে একটু চিন্তার কালো ছায়া দেখতে পেলেও সার্ভারেই খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তার এই জয় নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত শুভেন্দু। রিটার্নিং অফিসার জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী জয়ী। তাই সদর্পে নিজের এলাকাবাসীকে মহান হিসেবে চিহ্নিত করে তাদের সম্মান জানিয়ে টুইট করলেন বিজেপি প্রার্থী।
শুভেন্দু লিখলেন, নন্দীগ্রামের মহান বাসিন্দাদের আমার ধন্যবাদ। তাদের ভালোবাসা, বিশ্বাস, আশীর্বাদ, সমর্থনের জন্য। তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করার জন্য ও নন্দীগ্রামের বিধায়ক হিসাবে নির্বাচন করার জন্য। তাদের সেবা করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের মঙ্গলের জন্য কাজ করে যাবো। বাস্তবিকই আমি কৃতজ্ঞ।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…