নিউজ

আগামীকাল বৈঠকে মুখোমুখি মমতা-অমিত

শুক্রবার ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠক। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বৈঠকে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বরে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের সাংসদ এই বৈঠকের সমালোচনা করে বলেন যখন দিল্লি জ্বলছে, গোটা দেশেই দিল্লির হিংসাত্মক পরিবেশে বাংলার মুখ্যমন্ত্রী দিল্লি নিয়ে কোন মন্তব্য না করে ওডিশায় বসে রয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী সত্যিই ধর্মনিরপেক্ষতার প্রতীক হলে এই বৈঠক ওনার বাতিল করা উচিত। লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীও একই কথা বলেছেন, তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত অমিত শাহের সঙ্গে বৈঠক বাতিল করা।

মঙ্গলবার সন্ধ্যা ভুবনেশ্বরে যাওয়ার আগে পুরী জগন্নাথ মন্দিরে পুজো দেন বাংলার মুখ্যমন্ত্রী, পুজো দিয়ে তিনি দিল্লি ইস্যুতে সাংবাদিকদের জানান, যা ঘটছে, তাতে ওনার মন কাঁদছে। তাই সকলের মঙ্গলের জন্য পুজো দিয়েছেন। দেশের মানুষের শান্তির জন্য প্রার্থনা করেছেন। আগামীকাল বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতি নিয়ে কিছু বলেন কি না সেই দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন : ফের বিপত্তি বউবাজারে, মেট্রোর কাজের জন্য একাধিক বাড়িতে ফাটল

শুক্রবার ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদরে পূর্বাঞ্চলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উপস্থিত দু’পক্ষের মধ্যে একান্ত বৈঠক সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি। দিল্লির ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা একটি কবিতা পোস্ট করেছেন ফেসবুকে। তবে দিল্লির এই হিংসার মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এখনো পর্যন্ত কিছু না বলায় ক্ষুব্ধ অনেকেই এবং অমিত শাহের সঙ্গে বৈঠকের ব্যাপারটিকেও সমালোচনা করছেন অনেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026