দিল্লির হিংসার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। শুধু দেশ নয় আশেপাশের দেশেও এখন এই হিংসার ঘটনা চর্চিত বিষয়। রাজনৈতিক দলগুলি একে অপরের ওপর দোষারোপ করছে। প্রতিবাদ করেছে বিনোদন জগত থেকে শুরু করে ক্রিকেট দলের একাংশ। সবাই সরকারকেই দায়ী করেছে। এরকম অবস্থাতে বিজেপিতে ভাঙনদেখা দিয়েছে। বিজেপি দল থেকে ইস্থফা দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে তিনি যেই বিষয়গুলি দেখে প্রলুব্দ হয়ে বিজেপিতে এসেছিলেন, সেগুলো দেখতে পাচ্ছেন না। ২০১৯ এর পর সব যেন পরিবর্তন হয়ে গেছে।
তিনি আরও বলেছেন যে দিল্লির গোটা ঘটনার জন্য বেশ কয়েকদিন ধরেই তার রাগ হচ্ছিল। মোদী সরকার দ্বিতীয়বার জিতে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা পূরণ করছেন না। তিনি এইসব কাজের জন্য মন থেকে একমত হতে পারছিলেন না। তাই দল থেকে সরে আসছেন।
আরও পড়ুন : আগামীকাল বৈঠকে মুখোমুখি মমতা-অমিত
উল্লেখ্য ২০১৩ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির বহু অনুষ্ঠানে তার দেখা পাওয়া যেত। তিনি বলেছেন যে রাজনীতি থেকে এখন সরে এলে ও মানুষের জন্য কাজ করে যেতে চান। ভবিষ্যৎ-এ যদি অন্য কোন দলের সাথে নিজের চিন্তাভাবনাকে খাপ খাওয়াতে পারেন তাহলে তিনি আবার রাজনীতিতে যোগদান করতে পারেন। সুতরাং এই ধাক্কা টালিগঞ্জের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে বড়সড় প্রভাব ফেলবে তা বোঝাই যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…