রাজ্য

ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে দিনমজুরদের ভাতা

ভোটের আগে আবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার দক্ষ এবং অদক্ষ শ্রমিক, দিন মজুরদের মজুরি বাড়ালেন তিনি। এই দিনই টুইটে এমনই ঘোষণা করেছেন তিনি। দৈনিক মজুরির অঙ্ক অনেকটা বেড়ে যাওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহলে।

রাজ্যের এই মুহুর্তে রয়েছেন ৫৬ হাজার ৫০০ জন অদক্ষ এবং অর্ধদক্ষ শ্রমিক। এরা কৈন্দ্র এবং বাংলার সরকারের নানা প্রকল্পের সাথে চুক্তির ভিত্তিতে যুক্ত। এদের সকলের জন্য রাজ্য সরকারের নতুন ঘোষণা প্রযোজ্য। অর্থাৎ প্রত্যেকেরই দৈনিক মজুরি কোনও না কোনও হারে বাড়ছে। মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, অদক্ষ শ্রমিকদের দিন প্রতি মজুরি ১৪৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০২ টাকা। অর্ধদক্ষ শ্রমিকরা এতদিন হাতে পেতেন দৈনিক ১৭২ টাকা, এবার থেকে পাবেন ৩০৩ টাকা। আর দক্ষ শ্রমিকরা কাজের বিনিময়ে এখন থেকে হাতে পাবেন ৪০৪ টাকা। খুব দ্রুতই চালু হয়ে যাবে বর্ধিত হারে মজুরি প্রাপ্তি।

শ্রমিক, দিনমজুরদের আর্থিক উন্নতির কথা ভেবে তাদের মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার। তবে ভোট ঘোষণার ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার সমালোচনা শুরু করেছেন বিরোধী পক্ষ। তাদের একাংশের মতে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ বিধানসভা ভোটমুখী। শ্রমিক মহলের সমর্থন পেতেই তাঁদের মজুরি বৃদ্ধি করা হয়েছে। ২০২১-২০২২ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে তাঁদের মজুরি বৃদ্ধির ঘোষণা হয়েছিল। সেই অনুযায়ীই মুখ্যমন্ত্রী মজুরি বৃদ্ধির ঘোষণা করলেন বলে দাবি রাজ্য সরকারের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026