রাজ্য

‘আমি এক পা দিয়ে বল মেরে সবাইকে আউট করে দেব’, কাঁথির জনসভায় হুংকার মমতার

একদিকে নির্বাচনী প্রচার করতে পূর্ব মেদিনীপুরের এগরা এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি তে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে একই জায়গায় দুটি জনসভা। তাই এই দিনটা বাংলা রাজনীতির জন্য অত্যন্ত হাই প্রোফাইল। অমিত শাহ এগরার জনসভা থেকে দাবি করেছেন, “দিদি ভাইপো কে মুখ্যমন্ত্রী বানাবে, নরেন্দ্র মোদী সোনার বাংলা তৈরি করবেন।”

এই মন্তব্যের পাল্টা পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বললেন, “জীবনে সুরক্ষা, বাংলায় ঐক্য এবং গুন্ডারাজ বন্ধ করতে হলে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন।” এছাড়াও তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলির কথা উল্লেখ করলেন। তার মুখে শোনা গেল খাদ্য সাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী প্রকল্প এর মতো আরও অনেক প্রকল্পের নাম।

তিনি বললেন, “তপশিলিদের প্রত্যেককে ৬০ বছর বয়সের পর এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে রেশন পৌঁছে যাচ্ছে। স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসার খরচ দেওয়া হবে প্রত্যেক পরিবারকে। বাড়ির মহিলাদের নামে এই কার্ড থাকবে এবং তারা নিজের বাবা-মায়ের চিকিৎসা করাতে পারবেন এই কার্ড ব্যবহার করে। এছাড়াও যারা এখনো পর্যন্তস্বাস্থ্য সাথী কার্ড করেননি তারা দুয়ারে দুয়ারে সরকারের সময় করে ফেলবেন।”

এছাড়াও মা বোনেদের উদ্দেশ্য করে বললেন, “যদি গুন্ডারা এখানে আসে তাহলে হাতা খুন্তি নিয়ে তাড়া করবেন। এছাড়া যদি আপনার গায়ে হাত দিতে আসে তাহলে দুটো থাপ্পর দেবেন। ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙ্গে দিলে আমি আর বেরোতে পারবোনা। কিন্তু এক পা দিয়ে বল মেরে আমি সব কটাকে আউট করার ক্ষমতা রাখি। আমি সবাইকে মাঠের বাইরে বের করে দেব।” এদিন তার মুখে শোনা গেল আবারো খেলা হবে স্লোগান। তিনি বললেন সংকল্প করুন, বিজেপি হাটাও দেশ বাঁচাও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026