রাজ্য

করোনা ভাইরাসের টিকা সার্টিফিকেটের নরেন্দ্র মোদির ছবি কেন? প্রশ্ন তুললেন মমতা

এবারে করোনা ভাইরাসের টিকার সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একটু জনসভায় ভার্চুয়ালি বক্তৃতা রাখতে গিয়ে তিনি দাবি করলেন, করোনা ভাইরাসের টিকা করনের সার্টিফিকেটে জাতীয় পতাকার ছবি থাকা উচিত, নরেন্দ্র মোদির ছবির বদলে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে এরকম মন্তব্য করলেন তিনি।

তার পাশাপাশি কেন্দ্র কে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘কেন্দ্র জিএসটি এবং বিপর্যয় মোকাবিলার সময় টাকা দেয় না।। কিন্তু কেন্দ্র সব সময়ে ছবি লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে।। যখনই যেখানে ছবি পাচ্ছে সেখানে লাগিয়ে দিচ্ছে। এমনকি টিকা দিয়ে তাতে নিজের ছবি লাগিয়ে দিচ্ছে।। তাহলে যদি টিকা লাগানোর পরে কারো মৃত্যু হয় তাহলে ডেথ সার্টিফিকেট আপনার ছবি লাগিয়ে দেওয়া উচিত। এত মানুষ মারা গেলেন, তার প্রত্যেকের বাড়িতে একটা ছবি পাঠিয়ে দিই নাকি? একটা টিকা দেওয়ার কৃতিত্ব নিতেও ছবি লাগাতে হয় কেন? এটা কি ধরনের মানসিকতা? আমাদের এখানে সরকার যখন টিকা কিনে মানুষকে দিতে শুরু করলো সেই সময় আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ছবি লাগানোর। আমি তখন বলেছিলাম লাগাতে হলে জাতীয় পতাকার ছবি লাগাও। দেশের জাতীয় পতাকা থেকে বড় তো আর কেউ হতে পারে না।’

যদিও করোনা ভাইরাসের টিকা সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগানো নিয়ে এর আগেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। যদিও বিরোধীদের দাবিতে গুরুত্ব দিতে চায়নি কেন্দ্রীয় সরকার। কিন্তু এবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন কেন্দ্রে টিকাকরণ কর্মসূচি নিয়ে। যদিও তিনি এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।

কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময় তিনি নিজেও জানিয়েছিলেন যেন বিনামূল্যে টিকার বন্দোবস্ত করা হয় বাংলার মানুষের জন্য।। যদিও তার পরে বেশ কিছু টিকা বাংলায় পাঠায় কেন্দ্রীয় সরকার।। তার পরেও আজকের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি কে কটাক্ষ করে মন্তব্য রাখলেন। তিনি বললেন, ‘বিজেপি শুধু দুটো কাজ গুলি চালানো আর গালিগালাজ করা। কোন চমৎকার ওরা জানেনা।। ওরা শুধু জানে মিথ্যের পর মিথ্যে বলতে। তাই বলছি জোট বাধো তৈরি হন। মানুষের স্বাধীনতা নেই।’

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026