বিনোদন

‘হিন্দু হলে প্রেম করতাম’! এই মন্তব্যের যথাযথ উত্তর দিলেন রাসমণির ‘রাজচন্দ্র’ ওরফে গাজী আব্দুন নূর

গাজী আব্দুন নূর ওরফে বাবু রাজচন্দ্র দাস। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে এই ঐতিহাসিক চরিত্রটি আলাদা পরিচয় দিয়েছে ওপার বাংলার অভিনেতাকে। নূরের সুন্দর মুখশ্রী, অনবদ‍্য অভিনয় দক্ষতার প্রেমে পড়েছিলেন এপার বাংলাদ দর্শকরা। অনেকদিন আগেই রাসমণি ধারাবাহিকে চুকেছে রাজচন্দ্রের পর্ব। কিন্তু নূরকে ভুলতে পারেনি এপার বাংলার মানুষ।

এপার বাংলায় অভিনয় না করলেও সাধারণ মানুষের মনে এখনো গেঁথে আছেন অভিনেতা। তেমনই নূরও প্রিয় অনুগামীদের মনে রেখেছেন। এখনো এই টেলি ইন্ডাস্ট্রির সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এখনো দিব‍্যি যোগাযোগ রয়েছে তাঁর। সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় নূর। আর প্রিয় অনুগামীদের উদ্দেশ্যে মাঝে মাঝেই নানান ছবি বা নিজের কিছু মনের কথা সুন্দর ভাবে গুছিয়ে লিখে সামাজিক যোগাযোগ মাধ‍্যমের দেওয়ালে শেয়ার করেন।

এমনিতে নূরকে ঠান্ডা মাথার মানুষ হিসেবেই এতদিন জেনে এসেছে বাংলার দর্শকেরা। কিন্তু সম্প্রতি জনৈক নেটনাগরিকের মন্তব‍্যে মেজাজ হারিয়ে ফেলেছেন বাবু রাজচন্দ্র দাস। কিন্তু কেন? কি হল হঠাৎ। আসল ব্যপারটা হল সম্প্রতি নূর নিজের ফেসবুক হ‍্যান্ডেলে লেখেন, ‘একখান ইটিশ পিটিশ প্রেম করতে মন চায়’। এটি মূলত একটি মজা করে অনুগামীদের সাথে শেয়ার করেন। কমেন্টগুলিও বেশ মজার। একজন নেটনাগরিক উপদেশ দিলেন, মন যা চায় তা করে ফেলতে হয়। আবার কারোর মতে, ইটিশ পিটিশ প্রেম করেই আসল মজা। এমনি প্রেমে কোনো মজা নেই।

বার কয়েকজন রাজচন্দ্র দাসের এহেন আবদার শুনে অবাক। একজন লিখে বসলেন, এতজন নাতি পুতি রয়েছে, এখন কিনা আবার প্রেম। এদের কমেন্টে অভিনেতাও মজা করেন। তবে একজনের কমেন্ট দেখেই রেগে বাবু রাজচন্দ্র। একজন নেটনাগরিক লিখে বসেন, ‘আপনি মুসলিম না হয়ে হিন্দু হলে আমি রাজি ছিলাম এই প্রেমের জন্য।’ সঙ্গে বেশ কতগুলো লজ্জা পাওয়ার ও হাসির স্মাইলি যোগ করেন। তবে এই কমেন্ট দেখে কেউ মজা পাননি নূর তিনি রেগে গিয়ে স্পষ্ট ভাষায় কমেন্টের জবাবে লেখেন, ‘প্রেম তো অনেক দূরের কথা!!! এমন মানসিকতার লোক আমার প্রোফাইলেও রাখতে চাই না।’ অভিনেতার এই কমেন্ট দেখে অনেকেই অভিনেতাকে সহমত পোষণ করেছেন।

একজন নূরের পক্ষেই বললেন, প্রেম কখনো জাত বা ধর্ম দেখে হয় না। প্রেম এক পবিত্র সম্পর্ক যা মনের সঙ্গে মনের’। আবার অনেকে ওই মহিলাকে বললেন, জাত ধর্ম না দেখে মানব ধর্মের উপর জোর দেওয়ার কথা বললেন। তারপর অবশ্য ওই নেটনাগরিককে কোনও উত্তর করতে দেখা যায়নি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026