বিনোদন

ছোট মেয়ে আলিশার জন্মদিনে আবেগঘন মুহূর্তে মা সুস্মিতা! রইলো ভিডিও

বিশ্বসুন্দরী থেকে সফল সিঙ্গেল মাদার! হ্যাঁ ইনি আর কেউ না বঙ্গতনয়া সুস্মিতা সেন। সুস্মিতা সেনের বয়স যখন ২৪ তখনই অভিনেত্রী সুস্মিতা এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। অবিবাহিত অবস্থায় ২১বছর আগে সুস্মিতা সেন দত্তক নিয়েছিলেন বড় মেয়ে রেনেকে। এরপর ২০১০ সালে তিন বছর বয়সী আলিশাকে দত্তক নিয়েছিলেন। দুই মেয়েকেই পড়াশুনা শিখিয়ে আত্মনির্ভরশীল করেছেন। দুই মেয়ে অভিনেত্রীর সবচেয়ে বড় দুর্বলতম অংশ।

বড় মেয়েকে বলিউডে প্রতিষ্ঠিত করাই এখন সুস্মিতার লক্ষ্য। আর ছোট মেয়েকেও ভালোবাসায় ভরিয়ে রেখেছেন অভিনেত্রী। রক্তের সম্পর্ক কি সব হৃদয়ের সম্পকে এই তিন জন একই সূত্রে বাঁধা।কাজ, ফিটনেস, মডেলিং, প্রেমের সম্পর্কের মাঝেও দুই মেয়েকে সমানভাবে সময় দেন বিশ্বসুন্দরী। তিনি যত বড় সেলিব্রেটি হোক নিজের মেয়েদের চুল বাঁধা থেকে খাওয়া দাওয়া সবই নিজের হাতে সামলান।সুস্মিতা সেন বরাবরই পরিবারকে নিয়ে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করেন। নিজের সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি মা-বাবা এবং ভাই রাজীব ও তাঁর স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই সময় কাটান।

তিনি তো মিস ইউনিভার্সের মুকুট জয় করেছিলেন বহু বছর আগেই। তবে তাঁর কাছে কমস ইউনিভার্স হলেন দুই মেয়ে। আজ তাঁর ছোট ইউনিভার্সের জন্মদিন। দেখতে দেখতে ১২ বছরে পা দিল অভিনেত্রীর মেয়ে আলিশা। আর তাই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা। পুরো ভিডিয়োতে দেখা যাচ্ছে কীভাবে খুদে আলিশা ধীরে ধীরে বেড়ে উঠছে। মেয়ের বড় হয়ে ওঠার সমস্ত মুহূর্তকেই ফ্রেমবন্দি করে রেখেছিলেন তিনি। এই ভিডিও শেয়ার করে সুস্মিতা একটি দীর্ঘ নোটও লিখেছেন।

ক্যাপশান স্বরূপ সেই জন্মদিনের নোটে তিনি লিখেছেন,” শুভ ১২তম জন্মদিন আলিশা। ভগবানের দেওয়া সবচেয়ে দামী উপহার এবং আমার জীবনের ভালোবাসা হলে তুমি। হ্যাপি বার্থডে আমার সোনা মা। ধন্যবাদ জন্মানোর জন্য, তুমি এই পৃথিবীকে একটি সুন্দর জায়গায় পরিণত করেছো। সব মুহূর্ত খুব ভালোভাবেই কাটছে তোমার জন্য। আমি তোমার জন্য খুব গর্ব বোধ করি”। বড় মেয়ের
রেনের সম্বন্ধেও কিছু কথা লিখেছেন তিনি। বলেছেন,”কনগ্রাচুলেশনস রেনে তুমিও দিদি হিসাবে ১২ বছর পার করলে। কী সুন্দর ম্যাজিকাল যাত্রাপথ”। আরও জানান, তাঁরা সবাই খুব ভালোবাসে আলিশাকে। ভগবান আলিশাকে আশীর্বাদ করুক, ভালোবাসায় ভরিয়ে দিক”।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026