পলিটিক্স

বিকেলে মুখোমুখি মমতা-মোদী, কি নিয়ে কথা হবে দুজনের মধ্যে?

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবারের জন্য দিল্লি সফর। আর সেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের দিকে বর্তমানে তাকিয়ে রয়েছে সম্পূর্ণ রাজনৈতিক মহল। সম্প্রতি আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন। পেগাসাস এবং অন্য কিছু নিয়ে বাদল অধিবেশনে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। চার দিনের সফরে অনেক কিছু নিয়েই কথা বলবেন মমতা।

সোমবার বিকালে রাজধানীতে পা রেখেছেন তিনি। মঙ্গলবার বিকেলে মোদি এবং মমতার বৈঠক। ইতিমধ্যেই দুপুর থেকে লাগাতার বৈঠক শুরু করে দিয়েছেন তিনি। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কর্মসূচি হল বিকেল চারটে নাগাদ মোদি এবং মমতার বৈঠকটি। সেদিকে আপাতত নজর রয়েছে সকলের। এমনিতেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক একেবারে সাপে নেউলে। এই পরিস্থিতিতে দুজনের মুখোমুখি হওয়া রাজনৈতিক মহলের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এইবারের দিল্লী সফরে প্রধানত বিজেপি বিরোধী জোট তৈরি করা নিয়ে উঠে পড়ে লাগবেন মুখ্যমন্ত্রী। সেই উদ্দেশ্যে কংগ্রেস নেতা কমলনাথ এবং কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। এই দুটি বৈঠকের পরেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক। সূত্রের খবর অনুযায়ী ঘন্টাখানেক কথা বলবেন তারা দুজনে। ঠিক তার পরেই কংগ্রেসের রাজ্যসভার আরো এক সাংসদ অভিষেক মনু সিংভির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে ঠাসা কর্মসূচি তার।

তবে এখন রাজনৈতিক মহলের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মোদি এবং মমতার বৈঠকের আলোচ্য বিষয়বস্তু। কি কি প্রসঙ্গে তাদের মধ্যে আলাপ আলোচনা হবে, তা নিয়ে ইতিমধ্যেই দিল্লির রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে। রাজনৈতিক মহলের ধারণা এই বৈঠকের অন্যতম ইস্যু হতে চলেছে পেগাসাস কান্ড। তাছাড়াও, যশ পরবর্তী দুর্যোগে কেন্দ্র-রাজ্য সংঘাত এবং করোনা ভাইরাসের টিকার বন্টন নিয়েও তাদের মধ্যে কথা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তার পাশাপাশি রাজ্যের বকেয়া টাকা নিয়েও তাদের দুজনের মধ্যে আলোচনা হতে পারে। বর্তমানে, বিজেপি বিরোধী মুখ হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মোদি এবং মমতার মধ্যে বৈঠক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026