পলিটিক্স

মানবাধিকার কমিশনের সদস্যরা বিজেপি ঘনিষ্ঠ, ভোট পরবর্তী হিংসা নিয়ে কমিশনকে ঠুকল নবান্ন

জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার পরে একটি নতুন রিপোর্ট পেশ করা হয়েছিল যেতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করা হয়েছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল পশ্চিমবঙ্গে নাকি আইনের শাসন না শাসকের আইন চলছে। এবারে সেই রিপোর্টটি চ্যালেঞ্জ করে কোর্টে নজিরবিহীন হলফনামা জমা করল রাজ্য সরকার। রাজ্য সরকারের হলফনামায় দাবি করা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের যে প্রতিনিধিদল ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার পরে এই রিপোর্ট দায়ের করেছে তাদের মধ্যে অনেকেই বিজেপি ঘনিষ্ঠ ছিলেন। এই কারণে নির্বাচন নিরপেক্ষ হয়নি বলে তাদের অভিযোগ।

রাজ্যের তরফে সোমবার এডভোকেট জেনারেল এই হলফনামা পেশ করেন। তাদের অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করার জন্য বেছে বেছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠ সদস্যদের এই কাজের ভার দেওয়া হয়েছিল। এই কারণে যে রিপোর্ট পেশ করা হয়েছে তা সম্পূর্ণরূপে পক্ষপাতী এবং রিপোর্ট এর কোনো সত্যতা নেই। বিজেপির সঙ্গে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের একটি যোগসাজশ আছে বলেও দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের ফলে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বহু বিজেপি কর্মী মারা গিয়েছেন। বহু বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছেন। তবে শুধুমাত্র বিজেপি নয়, তৃণমূল এবং বামফ্রন্টের কর্মীরাও কিন্তু মারা গিয়েছিলেন। বিজেপি কর্মীদের পরিবারের তরফে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে প্রতিটি অশান্তির ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই নির্দেশ পুনর্বিবেচনা করা হোক। কিন্তু রাজ্যের সেই দাবি সম্পূর্ণরূপে খারিজ করে দেন পাঁচ বিচারপতির একটি বৃহত্তর বেঞ্চ।

ওই বেঞ্চে মামলা খারিজ হয়ে যাবার পরেই রাজ্যের বক্তব্য হলফনামা আকারে পেশ করার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফ থেকে। সেই হলফনামা পেশ করা হয়েছে সোমবার। এই হলফনামায় সরাসরি মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, একটি নিরপেক্ষ সংস্থা মানবাধিকার কমিশনের তরফে জারি করা রিপোর্ট সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জাতীয় মানবাধিকার কমিশনকে নিয়োগ করা হয়েছিল বলেও তৃণমূলের অভিযোগ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026