বলিউড

Nick-Priyanka: বাইক দুর্ঘটনায় গুরুতর আহত নিক জোনাস! শ্যুটিং ছেড়ে স্বামীর কাছে ছুটে গেলেন প্রিয়াঙ্কা

বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং হলিউড পপ তারকা নিক জোনাসকে এখন সবাই চেনে। বিশেষ করে এদের প্রেম পর্বের খবর এখন সকলেই জানে। বিটাউন থেকে হলিউড দুই মহলেই এদের প্রেম চর্চা শিরোনামে থাকে। তবে জোনাস পরিবারে এক বড় দুর্ঘটনা ঘটে। সম্প্রতি জনপ্রিয় পপ সিঙ্গার নিক জোনাস বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

স্বামীর অ্যাক্সিডেন্টের খবর পেতেই তড়িঘড়ি লন্ডনের সমস্ত শুটিং ফেলে আমেরিকায় স্বামীর কাছে যান প্রিয়াঙ্কা। কি করে আহত হন নিক জোনাস? আসলে নিক কিছুদিন ধরে ছোটপর্দার জনপ্রিয় শো ‘অলিম্পিক ড্রিমস’-এর শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। এই শোয়ের শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনার কবলে পড়েন পপ সিঙ্গাএ। এই শোয়ের শুটিংয়ে নিক একা ছিলেননা সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই জো জোনাস আর কেভিন জোনাসও।

আসলে এই ‘অলিম্পিক ড্রিমস’ প্রতিযোগিতা বেশ কঠিন। প্রতিযোগীদের বিভিন্ন ধাপ পেরোতে হয়। তারই মধ্যে একটি গেম ছিল স্পোর্টস সাইকেল করে মাটির উঁচু উঁচু ঢিপি পেরোনো। আর এই খেলা খেলতে রাজী হয় তিন জোনাস ব্রাদার্স। এরই শ্যুটিং চলাকালীন মাটির উঁচু ঢিপি পেরোতে গিয়ে সাইকেল সমেত মাটিতে উলটে পড়ে যান নিক। টাল সামলাতে না পেরে পিছনে থাকা তাঁর দুই ভাইও সাইকেল থেকে গড়িয়ে পড়ে নীচে পড়ে যান। তাঁদের আঘাত লাগলেও নিকের মতন গুরুতর নয়। এরপরেই নিককে সাহায্য করতে ছুটে আসেন তাঁরা।

এরপর যত দ্রুত সম্ভব শোয়ের কর্তৃপক্ষ নিককে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ভিডিয়োতে দেখাও যায় স্ট্রেচারে করে আহত নিককে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। তবে গভীর চোট পাওয়া সত্ত্বেও সুস্থ হতে লাগাতার কাজ চালিয়ে গেছেন নিক। বাইক দুর্ঘটনা যে তাঁকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি তার প্রমাণ নিকের সঞ্চালনা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ামাত্রই দুই ভাই জো এবং কেভিনের সঙ্গে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড সঞ্চালনার কাজও করছিলেন।

স্বামীর এতবড় দুর্ঘটনার কবলে পড়া সত্ত্বেও কাজের প্রতি নিকের সম্মান ও একাগ্রতা দেখে মুগ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে নিজের সঙ্গে নিকের একটি ছবি দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। সাথে লিখেছেন,”দুর্ঘটনাও তোমাকে তোমার লক্ষ্য থেকে সরাতে পারেনি। দমাতে পারেনি। তোমার জন্য আমি ভীষণ গর্বিত। প্রতিদিন তুমি অনুপ্রাণিত কর আমায়। তোমায় খুব ভালোবাসি।’ অন্যদিকে জেমস কর্ডেন-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিক জোনাস জানিয়েছেন কপাল ভালো তাই এ যাত্রায় শুধুমাত্র পাঁজর ভাঙার ওপর দিয়ে গিয়েছে। এই দুঃসময়ে অনুরাগীদের তরফে যে শুভেচ্ছা পেয়েছেন তাতে তিনি বেশ খুশি। সকলকে ধন্যবাদ ওজানিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026