রাজ্য

Mamata Banerjee: ‘যশ’-এর ত্রাণ সরাসরি যাবে ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, নবান্নে ঘোষণা মমতার

গতকাল যশ ঘূর্ণিঝড় এবং ভরা কোটালের দাপটে রাজ্যের একাধিক উপকূলবর্তী অঞ্চল জলের তলায়। রাজ্যের শতাধিক বাঁধ ভেঙে জল গ্রামের ভিতরে প্রবেশ করেছে। ডুবে গিয়েছে চাষের জমি। লক্ষাধিক বাড়ি জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকের বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে ঘূর্ণিঝড় পরবর্তী রাজ্যের অবস্থার কথা জেনে নিয়েছেন। সেইসাথে মুখ্যমন্ত্রী ‘দুয়ারে সরকার’ মডেলে ‘দুয়ারে ত্রাণ’ দেওয়ার ঘোষণা করেছেন।

আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, “রাজ্যে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় সাধারণ মানুষের সাহায্য করবে রাজ্য সরকার। প্রত্যেকের কাছে ত্রাণ দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে। দুয়ারে ত্রাণ পরিকল্পনায় প্রত্যেক ঘূর্ণিঝড় কবলিত এলাকায় সরকারি আধিকারিকরা ক্যাম্প করবেন। আগামী ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দুয়ারে ত্রাণ ক্যাম্প করা হবে। এই ক্যাম্পে এসে সাধারণ মানুষ তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আধিকারিকদের চিঠি মারফত বা মুখে জানাবে। তারপর ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ১৫ দিন রাজ্য সরকারের আধিকারিকরা খতিয়ে দেখবেন যে প্রভাবিত মানুষের ক্ষয়ক্ষতির যে পরিমাণ নথিভূক্ত হয়েছে তা আদৌ সত্যি নাকি। যদি সত্যি হয় তাহলে এবার ত্রাণের টাকা পাওয়া যাবে। সরকারি আধিকারিকদের রেইকি ছাড়া কারোর মুখের কথায় ত্রাণ পাওয়া যাবে না। রেইকি হয়ে গেলে রাজ্য সরকার আগামী ১ লা জুলাই থেকে ৮ ই জুলাই এক সপ্তাহের মধ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক প্রভাবিতর ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবে। এতে কারোর টাকা পাওয়া বা না পাওয়ার প্রসঙ্গ আসবে না। এই ত্রাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জি ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকাল মমতা ব্যানার্জি একাধিক ঝড় কবলিত এলাকায় দুর্গত পরিদর্শন করতে যাবেন। জানা গিয়েছে, আগামীকাল সকালে হেলিকপ্টারে করে কলকাতা থেকে প্রথমে তিনি হিঙ্গলগঞ্জ যাবেন। সেখানে ক্ষয়ক্ষতির খতিয়ান নেওয়ার পর সন্দেশখালির ধামাখালিতে রিভিউ মিটিং করবেন। সেখান থেকে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে তিনি পৌঁছে যাবেন সাগরে। সাগরের পর দিঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। এছাড়াও তারপর দিন দিঘাতে প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026