রাজ্য

‘জাস্ট ১৫ মিনিট, কাগজ হ্যান্ডওভার করব’, কলাইকুন্ডায় বৈঠকে থাকবেন না, ঘোষণা মমতার

গতকাল নবান্ন সভাঘর থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তিনি আজ ঝড় কবলিত বিভিন্ন এলাকায় আকাশপথে পরিদর্শন করবেন এবং মাঝে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক করবেন। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকরের। কিন্তু আজ অর্থাৎ শুক্রবার বৈঠকের দিনের সকালে জানা গেছে সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই জল্পনা চলছিল হয়তো প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী।

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন কলাইকুন্ডায় তিনি নরেন্দ্র মোদির সাথে বৈঠকে থাকছেন না। তিনি সাগরের প্রশাসনিক বৈঠকে নিজেই স্পষ্ট করে বলেন, “আমাকে কলাইকুন্ডায় যেতে হবে। যেতে প্রায় ৪৫ মিনিট সময় লাগবে। তারপর আমাদের একটা কাগজ হ্যান্ডওভার করতে হবে। তাই জাস্ট ১৫ মিনিটের জন্য আমাকে যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর রিভিউ মিটিং এ আমি থাকছি না। জাস্ট কাগজটা হ্যান্ডওভার করব। ওই কাগজে হিসাব আছে কোথায় কি ক্ষতি হয়েছে। এখন অব্দি আমাদের কাছে যা রিপোর্ট এসেছে তার ভিত্তিতেই ওই ক্ষতির খতিয়ানের কাগজ বানানো হয়েছে।”

আসলে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যশ বিপর্যয় সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বৈঠক ছিল। কিন্তু ঘটনার মোড় নেয় আজ সকালে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে যেই তালিকা প্রকাশ করা হয় তাতে দেখা যায় ওই বৈঠকে থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তা দেখার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ জানিয়ে দেন শুভেন্দু থাকলে তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন না। সকালের কথামতই তিনি কাজ করছেন। তবে এবার বৈঠকে প্রধানমন্ত্রী যেহেতু আমন্ত্রণ জানিয়েছিলেন হয়তো তিনি মমতাকে অনুরোধ করবেন বৈঠকে থাকার জন্য। তবে তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026