নিউজ

করোনা মোকাবিলায় নতুন পদক্ষেপ, ২০০ কোটির তহবিল করছে রাজ্য সরকার

করোনা মোকাবিলায় সতর্কতার জন্য আরো পদক্ষেপ নিয়েছে রাজ্যসরকার। আগামী ১৫ ই এপ্রিল পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বন্ধ রাখা হচ্ছে সিনেমা হল, শুটিংও। করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল করছে রাজ্য সরকার।

সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে করোনা সংক্রান্ত বেশ কিছু নতুন পদক্ষেপের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে কোনও সন্দেহভাজন ব্যক্তি চিকিৎসা করতে না চাইলে, কোয়ারেন্টাইনে না থাকলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বেশ কিছু আক্রান্ত ব্যক্তি আছে যারা আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে গেছে, যার ফলে ‘এপিডেমিক ডিজাস্টার আইন’ চালু হয়েছে। পশ্চিমবঙ্গে সেরকম কোনো ঘটনা না ঘটলেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। সিনেমা হল, শুটিং বন্ধ রাখা হবে।

সোমবার বৈঠকের আগে মুখ্যমন্ত্রী নিজে হাত স্যানিটেজ করেন এবং সব আধিকারিকদের হাত স্যানিটাইজ করে তবেই বৈঠক শুরু করেন। আজ নবান্নে বিনামূল্যে মাস্ক ও বিলি করা হয়। সব অফিসে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করতে তিনি বলেছেন। কেউ যাতে রোগ গোপন না করেন সেটাও তিনি উল্লেখ করেছেন। প্রত্যেককে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : ৩১ মার্চ নয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে ১৫ ই এপ্রিল পর্যন্ত

করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকা তহবিল করেছে রাজ্য সরকার। যার মধ্যে ১০ লক্ষ স্বাস্থ্যকর্মীর যে ও ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবীমার সুযোগ থাকবে। এরসাথে স্বাস্থ্য কর্মীদের জন্য ২ লক্ষ সংক্রমণ নিরোধক পোশাক, ৩০০ টি ভেন্টিলেশন কেনার মূল্য, ২ লক্ষ N95 মাস্ক থাকবে। সরকারি হাসপাতালে করোনার চিকিৎসার পাশাপাশি বেসরকারি হাসপাতালেও তা শুরু করার আবেদন করেন মুখ্যমন্ত্রী। আর গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলেছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026