নিউজ

ইয়েস ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর, বুধবার থেকে মিলবে পূর্ণ ব্যাংকিং পরিষেবা

সুখবর ইয়েস ব্যাংক গ্রাহকদের জন্য। বুধবার থেকে পূর্ন ব্যাংকিং পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফে। আজ টুইটের মাধ্যমে একথা জানানো হয় ইয়েস ব্যাংকের তরফে। ইয়েস ব্যাংকের তরফে জানানো হয়েছে ১৯ শে মার্চ থেকে তাদের ১,১৩২ টি শাখায় আগের মতোই সমস্ত পরিষেবা পাওয়া হবে। গ্রাহকরা আগের মতোই সকল পরিষেবা গ্ৰহণ করতে পারবেন। একই সাথে বুধবার থেকে সমস্ত ডিজিটাল পরিষেবাও পাওয়া যাবে বলে জানানো হয়েছে ইয়েস ব্যাংকের তরফে।

৫ই মার্চ আর্থিক অবনতির জন্য ইয়েস ব্যাংকের গ্রাহকদের ৫০,০০০ টাকার বেশি তোলার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। ভেঙে দেওয়া হয় ইয়েস ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর। ইয়েস ব্যাংকের মাথায় বসানো হয় এসবিআই এর প্রাক্তন সিএফও-কে। ইয়েস ব্যাংককে বাঁচাতে এসবিআই সহ দেশের বাকি ব্যাংক গুলোর কাছে আবেদন করে কেন্দ্রীয় সরকার। সেই মতো এসবিআই ইয়েস ব্যাংকের ৪৯% শেয়ার ৭,২৫০ কোটি টাকার কিনে নেবে বলে জানায়, একইসাথে বাকি ব্যাংক গুলিও কমবেশি লগ্নি করবে বলে জানায়।

আরও পড়ুন: অর্থ কেলেঙ্কারিতে ইয়েস ব্যাঙ্ক, অনিল আম্বানিকে তলব ইডির

এদিকে আজ ইয়েস ব্যাংক কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য অনিল অম্বানিকে ডেকে পাঠালো ইডি। ইয়েস ব্যাংকের আর্থিক কেলেঙ্কারিতে তদন্তের জন্য ইডির মুম্বাইয়ের অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। ইয়েস ব্যাংক থেকে অনিল অম্বানির সংস্থা ১২,৮০০ কোটি টাকার ঋণ নিয়েছিল, যার এখনো বেশিরভাগটাই তারা শোধ দেয়নি। এই বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026